ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৮:৫৭:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত ৬৭ হাজার, মৃত্যু ১১১৯

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৭ পিএম, ২২ জুলাই ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে সবার উপরে রয়েছে। এখন পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে এক লাখ ৪৪ হাজারের বেশি মানুষের।

যুক্তরাষ্ট্রে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ১৪০ জন এবং মৃত্যু হয়েছে ১১১৯ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে এক লাখ ৪৪ হাজার ৯৫৩ জনের এবং মোট আক্রান্ত হয়েছেন ৪০ লাখ ২৮ হাজার ৫৬৯ জনের।

করোনায় আক্রান্তের থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ২১ লাখ ৬৬ হাজার ৫৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং দেশটিতে মৃত্যু হয়েছে ৮১ হাজার ৫৯৭ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ১৪ লাখ ৬৫ হাজার ৯৭০ জন।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৫০ লাখ ৯৩ হাজার ২৪৬ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ১৯ হাজার ৪৬৫ জন। সুস্থ হয়েছেন ৯১ লাখ ১০ হাজার ৬২৩ জন।

চীনের উহানে করোনা সংক্রমণ সৃষ্টি হলেও এখন অদৃশ্য এই ভাইরাসটির বেশি প্রকোপ আমেরিকা ও দক্ষিণ এশিয়ায়। ইউরোপের কিছু দেশেও ফের ভাইরাসটির সংক্রমণ বেড়েছে। নতুন করে আক্রান্তের রেকর্ড হয়েছে চীন-জাপানেও। ফলে দ্বিতীয় দফার সংক্রমণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, অনেকে দেশে করোনার সংক্রমণের মাত্রা মারাত্মক ঊর্ধ্বমুখী। তাই করোনা প্রতিরোধের পদক্ষেপ দ্বিগুণ করতে হবে।

-জেডসি