যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ৮৮ হাজার করোনায় আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৭ পিএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
নির্বাচনী ডামাডোলের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে ফের ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, টানা দ্বিতীয় দিন রেকর্ড শনাক্ত দেখেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি।
স্থানীয় সময় শুক্রবার সাড়ে ৮টা থেকে শনিবার সাড়ে ৮টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৮৮ হাজার ৯৭৩ জনের শরীরে কভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। সরকারি হিসেবে আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ৮৩ হাজার ১০ জন।
নতুন করে ৮৮ হাজার ছাড়ানো সংক্রমণ নিয়ে হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেবে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮৫ লাখ ৬৮ হাজার। অবশ্য ওয়ার্ল্ডো মিটারের হিসেব অনুযায়ী, দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮৮ লাখ ২৭ হাজার।
হপকিন্সের হিসেব মতে, ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৯০৬ জনের; মোট মৃত্যু দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৭০০। আর ওয়ার্ল্ডো মিটারের হিসেবে, দেশটিতে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ২ লাখ ৩০ হাজার।
নতুন সংক্রমণের মধ্যে বেশিরভাগই হচ্ছে যুক্তরাষ্ট্রের উত্তর ও মধ্য-পশ্চিমাঞ্চলে। ৫০ অঙ্গরাজ্যের ৩৫টিতেই আক্রান্তের সংখ্যা বাড়তির দিকে।
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











