যুক্তরাষ্ট্রে একদিনে ৬১,২৪৮ জন করোনায় আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১২ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা কমার কোনো লক্ষণই নেই। বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্ত বাড়ছেই। দেশটিতে একদিনেই আরও ৬১ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩৪ লাখ ২৪ হাজার ৩০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৩৬ হাজার ৪৩২ জন।
ওই পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬১ হাজার ২৪৮ জন। অপরদিকে একদিনেই মারা গেছে আরও ৮২৭ জন।
এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল করোনার হানায় বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে করোনায় এখন পর্যন্ত আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি নিউইয়র্ক অঙ্গরাজ্যে। এরপরেই রয়েছে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস এবং নিউ জার্সি।
এদিকে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সংক্রমণ বাড়তে থাকায় সেখানে আবারও কড়াকড়ি জারি করা হয়েছে। ওই অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউজন এক জরুরি ঘোষণায় জানিয়েছেন যে, তাৎক্ষণিকভাবে সব ধরনের রেস্টুরেন্ট, বার, বিনোদনকেন্দ্রের কার্যক্রম বন্ধ রাখতে হবে।
চিড়িয়াখানা ও জাদুঘরও এর আওতায় পড়বে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমের এই অঙ্গরাজ্যের চার্চ, জিম, সেলুনও বন্ধ করে দেয়া হয়েছে।
এদিকে, ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ৪৫ হাজার ৭৭। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৩৯ হাজার ১৪৩ জন।
দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১৬ লাখ ১৯৫ জন। বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ১৮ লাখ ৫ হাজার ৭৩৯টি। অপরদিকে এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৬ হাজার ৩৩৭ জন।
-জেডসি
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী











