যুক্তরাষ্ট্রে কনসার্টে গুলি, নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৮ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যের ইউজিনে শুক্রবার একটি কনসার্ট চলাকালে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে এখন পর্যন্ত মারা গেছেন একজন ও আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ছয়জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
জানা যায়, কনসার্ট চলাকালে কনভেনশন হলের বাইরে একাধিক গুলি চালানোর শব্দ শোনা যায়। এ সময় কনসার্টে লিল বিন ও জে ব্যাং পারফর্ম করছিলেন। পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন।
শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে ইউজিন পুলিশ বিভাগের প্রধান ক্রিস স্কিনার বলেন, গুলিবিদ্ধ ছয়জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে নির্বিচারে নাকি নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।
স্কিনার আরও বলেন, আমরা একজন সন্দেহভাজনকে খুঁজছি। চেহারা ঢাকা অবস্থায় ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে দৌড়ে পশ্চিম দিকে গেছে। এখন এখানকার মানুষের জন্য বড় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। তবে হামলাকারীর কাছে এখনও অস্ত্র থাকতে পারে যা খুবই বিপজ্জনক বলেও জানান তিনি।
কনভেনশন হলের বোর্ড চেয়ারম্যান জ্যাসি গুয়েরেনা ও অন্তর্বর্তী নির্বাহী পরিচালক দেব মাহের এক বিবৃতিতে জানান, আপনারা হয়তো কনসার্ট চলাকালে বাইরে গুলির শব্দ শুনেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য নেই আমাদের কাছে। কি উদ্দেশ্যে কারা গুলি চালিয়েছে তাও জানা যায়নি। আমরা বিষয়টি নিয়ে ভাবতেও চাই না।
হলের জন্য এটা একটি নজিরবিহীন ঘটনা। পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও জানান তারা।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান









