যুক্তরাষ্ট্রে করোনায় আরো নয় শতাধিক মৃত্যু, আক্রান্ত অর্ধলক্ষ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৭ পিএম, ৮ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
মার্কিন যুক্তরাষ্ট্রে অব্যাহত রয়েছে করোনার তাণ্ডব। যেখানে নতুন করে ৯শ’র বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। একই সঙ্গে আরও প্রায় অর্ধলক্ষ করোনা রোগী চিহ্নিত হয়েছে। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন প্রায় অর্ধকোটি ভুক্তভোগী।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮ হাজার ৭১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৭৭ লাখ ৭৬ হাজার ২২৪ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৯৩২ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ১৬ হাজার ৭৮৪ জনে ঠেকেছে। যদিও সংক্রমিতদের মধ্যে সুস্থতা লাভ করেছেন ৪৯ লাখ ৮৩ হাজার ৩৮০ জন রোগী।
চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’
এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা ক্যালিফোর্নিয়ায়। প্রাণহানি তুলনামূলক কম হলেও এ শহরে করোনার শিকার ৮ লাখ ৪২ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৬ হাজার ৩৫৯ জনের। সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২০ হাজারের কাছাকাছি। যেখানে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ৭৮৩ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ৭ লাখ ২৩ হাজার ছুঁই ছুঁই। ইতোমধ্যে সেখানে ১৪ হাজার ৯১৪ জনের প্রাণহানি ঘটেছে।
প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৫ লাখ ৩ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে না ফেরার দেশে ৩৩ হাজার ৩৫৬ জন ভুক্তভোগী। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ২৬ হাজার পেরিয়েছে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৭ হাজার ২৫৯ জনের। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৩ লাখ ১০ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৯ হাজার ১২৭ জন।
অ্যারিজোনায় আক্রান্ত ২ লাখ সাড়ে ২২ হাজার। যেখানে প্রাণ গেছে ৫ হাজার ৭৩৩ জনের। নিউ জার্সিতে করোনার শিকার ২ লাখ ১৪ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ২৭৩ জনের।
এছাড়া ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, উত্তর ক্যারোলিনা, লুসিয়ানা, টেনেসি ও অ্যালাবামার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।
-জেডসি
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল