ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ৩:১৯:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

যুক্তরাষ্ট্রে করোনার টিকা নিলে স্কুলে পরতে হবে না মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৩ পিএম, ১১ জুলাই ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসের টিকা নেওয়া শিক্ষক এবং ছাত্রদের আর স্কুলে মাস্ক পরার প্রয়োজন নেই। এমনই নির্দেশিকা যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও নিরাময় সংস্থার (সিডিসি)। ওই নির্দেশিকায় টিকা নেয়ার পর কী কী নিয়ম মেনে চলতে হবে তা বলা হয়েছে। সেখানেই রয়েছে গত দুই বছরের কোভিড বিধি শিথিলের ওই দাওয়াই।

যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে শুরু হয়েছে ১২ বছর এবং তাঁর বেশি বয়সী শিশু ও কিশোরদের করোনা টিকা কর্মসূচি। চলছে পুরোদম প্রচারও। সেই আবহে নতুন নির্দেশিকা প্রকাশ করে সিডিসি জানিয়েছে, ‘যেসব শিক্ষার্থী এবং শিক্ষকদের কোভিড-১৯ টিকা নেয়ার কাজ শেষ হয়েছে তাঁদের আর স্কুল চত্বরে মাস্ক পরার প্রয়োজন নেই।’

যুক্তরাষ্ট্রে কোভিড সুরক্ষার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সিডিসির টাস্ক ফোর্সের প্রধান ইরিন সোবার স্ক্যাজ করোনাভাইরাস সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য কমার কথা জানিয়ে বলেছেন, ‘মহামারি পরিস্থিতি এক নতুন সন্ধিক্ষণে এসে পৌঁছেছে। তাই এই সংক্রান্ত নির্দেশিকা পরিবর্তন করেছি আমরা।’

যদিও কোনো স্কুল কর্তৃপক্ষকে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য টিকাকরণের ব্যবস্থা করার পরামর্শ দেয়নি সিডিসি। কীভাবে টিকা নেয়া এবং না নেয়া শিশুদের চিহ্নিত করে পৃথকভাবে নিয়ন্ত্রণ করতে হবে সে বিষয়েও কিছু বলা হয়নি।

গত এপ্রিলে সিডিসির কোভিড নির্দেশিকায় বলা হয়েছিল, যতদিন না দেশের ৭০ থেকে ৮৫ শতাংশ মানুষের টিকাকরণ না হচ্ছে, ‘হার্ড ইমিউনিটি’ অর্জিত না হচ্ছে, ততদিন মাস্ক পরার মতো সাবধানতা অবলম্বন করতে হবে। এরপর আরেকটি নির্দেশিকায় সিডিসি জানায়, যাঁদের দুটি করোনা টিকা নেয়া হয়ে গিয়েছে, তাঁরা মাস্ক ছাড়াও রাস্তায় বেরোতে পারবেন।

-জেডসি