ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১৩:২২:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ৭৩ লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৩ পিএম, ৩ অক্টোবর ২০২০ শনিবার

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ৭৩ লাখ ছাড়াল

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ৭৩ লাখ ছাড়াল

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৭৩ লাখ ছাড়িয়ে গেছে। জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(সিএসএসই) এ তথ্য জানায়।
সূত্র জানায়, শুক্রবার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৭৩ লাখ ৩ হাজার ৯১৪ জন। মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৩০৪ জন।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এখানে ৮ লাখ ২৩ হাজার ২৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। টেক্সাস ও ফ্লোরিডায় আক্রান্তের সংখ্যা ৭ লাখ ছাড়িয়ছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যে ৪ লাখ ৬০ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে।
বিশ্বে এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।