যুক্তরাষ্ট্রে চাকরি ছাড়ার হিড়িক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৭ এএম, ১৩ অক্টোবর ২০২১ বুধবার
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক মানুষ চাকরি ছাড়ছে। দেশটির শ্রম বিভাগের জব ওপেনিংস অ্যান্ড লেবার টার্নওভার সার্ভে (জেওএলটিএস) জানিয়েছে, আগস্টে মার্কিনিদের চাকরি ছাড়ার সংখ্যা ৪৩ লাখে দাঁড়িয়েছে। চাকরি ছাড়ার এই সংখ্যা আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের মোট কর্মীদের মধ্যে এই সংখ্যা ২ দশমিক ৯ শতাংশ।
এদিকে, যুক্তরাষ্ট্রে গত আগস্টে চাকরির বিজ্ঞাপন ১০ কোটি ৪ লাখে নেমে এসেছে। এর আগের মাসে এই সংখ্যা কিছুটা বেশি ছিল। গত জুলাই মাসে এই সংখ্যা ছিল ১১ কোটি ১ লাখ।
চাকরি ছাড়ার এই উচ্চ হার সাধারণত ইঙ্গিত করে যে, যুক্তরাষ্ট্রের কর্মীরা তাদের চাকরির সম্ভাবনা সম্পর্কে কতটা আত্মবিশ্বাসী। তবে গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করলে দেখা যায়, করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকেই অনেকেই চাকরি ছেড়ে দিচ্ছেন।
বাসস্থান এবং খাদ্য সহায়তার কাজে নিয়োজিত কর্মী যাদের সরাসরি ক্রেতাদের মুখোমুখি হতে হয় এমন প্রায় ৮ লাখ ৯২ হাজার কর্মী আগস্টে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে চাকরি ছেড়ে দিয়েছেন। জুলাই মাসের তুলনায় আগস্টে ১ লাখ ৫৭ হাজারের বেশি মানুষ চাকরি ছেড়েছেন। দেশের অর্থনীতি পুনরুদ্ধারে তাই ভ্যাকসিনের ওপরই জোর দেওয়া হচ্ছে।
গত বছর করোনাভাইরাসের প্রথম ঢেউয়ে লকডাউনে ২ কোটির বেশি মানুষ কাজ হারায়। কিন্তু প্রায় ৫১ শতাংশ ছোট ছোট ব্যবসায়ের মালিকরা জানিয়েছেন, সেপ্টেম্বরের মধ্যেও তাদের যে পরিমাণ লোকের দরকার ছিল তা পাওয়া যায়নি।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










