ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১১:১১:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব

যুক্তরাষ্ট্রে ফের করোনার ভয়ঙ্কর রূপ, একদিনে শনাক্ত ৮০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১১ পিএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে আবারও ভয়ঙ্কর হয়ে উঠেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। গত ২৪ ঘণ্টায় প্রায় ৮০ হাজার ছুঁই ছুঁই মানুষ করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দেশটিতে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে শুক্রবার রাত সাড়ে ৮টা (বাংলাদেশ সময় শনিবার সকাল) পর্যন্ত ২৪ ঘণ্টায় আমেরিকায় ৭৯ হাজার ৯৬৩ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে।

এতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮৫ লাখের কাছাকাছি চলে এসেছে। অবশ্য ওয়ার্ল্ডওমিটারের হিসাব মতে, আমেরিকায় আক্রান্তের সংখ্যা ৮৭ লাখ ছাড়িয়ে গেছে।

গত জুলাইয়ে সবশেষ দৈনিক ৮০ হাজারের বেশি আক্রান্ত দেখেছিল আমেরিকা। ওই সময় সংক্রমণের বেশির ভাগই ছিল- টেক্সাস, ফ্লোরিডাসহ যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে। সংক্রমণ পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণের বাইরে।

এবার সংক্রমণ ছড়াচ্ছে যুক্তরাষ্ট্রের উত্তর ও মধ্য-পশ্চিমাঞ্চলের অঙ্গ রাজ্যগুলোতে। ৫০ অঙ্গরাজ্যের ৩৫টিতেই শনাক্তের সংখ্যা উঠতির দিকে।

তবে সবশেষ ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যাটা ৭০০-৮০০ ঘরেই রয়েছে। শরতের পর থেকেই মৃত্যুর সংখ্যা এর মধ্যেই ঘোরাফেরা করছে। করোনায় আক্রান্তদের মধ্যে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লাখ ২৩ হাজারের বেশি মানুষের।

করোনায় বৈশ্বিক আক্রান্ত ও মৃত্যু উভয় তালিকাতেই বহু আগে থেকেই শীর্ষে যুক্তরাষ্ট্র। আক্রান্তে তাদের পরেই রয়েছে ভারত; আর মৃত্যুতে দ্বিতীয়স্থানে ব্রাজিল।

-জেডসি