যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীর হামলা, দুই শিক্ষার্থী নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৪ পিএম, ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও তিনজন। ঘটনার পর ১৬ বছর বয়সী বন্দুকধারী এক কিশোরকে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৮ মিনিটে উত্তর লস অ্যাঞ্জেলসের সান্তা ক্ল্যারিতায় স্কুলের যাবতীয় কার্যক্রম শুরুর কিছুক্ষণ আগে এ ঘটনা ঘটে।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিহতদের মধ্যে রয়েছে ১৬ বছরের কিশোরী এবং ১৪ বছর বয়সী এক কিশোর। আর আহতদের সবার বয়স ১৬ বছরের কম।
লস অ্যাঞ্জেলসের নিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের কর্মকর্তা অ্যালেক্স ভিল্লানুয়েভা জানান, কয়েক সেকেন্ডে তারা এ ঘটনার অভিযোগে কয়েকটি ফোন পান। ঘটনাস্থলে পৌঁছাতে পুলিশের সময় লাগে মাত্র দুই মিনিট।
তাৎক্ষণিকভাবে পুলিশ সেখানে গিয়ে আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। সেখানে দুইজনকে মৃত বলে ঘোষণা করা হয়। এ ছাড়া আহত বাকি চার জনের মধ্যে একজনকে বন্দুকধারী হিসেবে শনাক্ত করে পুলিশ। তবে স্কুলটি খালি করার পর পুলিশ সেখান থেকে হামলায় ব্যবহৃত পিস্তল উদ্ধার করে।
উল্লেখ্য, দুর্বল অস্ত্র আইনের ফলে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল বিশেষত টেক্সাস ও ক্যালিফোর্নিয়ায় প্রায়ই বন্দু হামলার ঘটনা ঘটছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৯৯ সালের পর থেকে এখন পর্যন্ত দুই লাখেরও বেশি তরুণ-তরুণীরা নানাভাবে বন্দুক হামলার শিকার হয়েছেন।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











