ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১১:০৬:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় হতাহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৯ এএম, ৩ জুলাই ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় দুজন নিহত ও অন্তত ২৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।

রোববার দেশটির মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের বরাত দিয়ে বিবিসির ওই প্রতিবেদন বলা হয়, রোববার ব্রুকলিন হোমস এলাকার গ্রেটনা এভিনিউয়ের আটশো নম্বর ব্লকে ‘ব্রুকলিন দিবস’ উদযাপনকালে এ ঘটনা ঘটে। হামলাকারী অন্তত ২০ থেকে ৩০টি গুলি ছোড়ে। এছাড়া মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাত দিয়ে বিবিসি আরও জানায়, বাল্টিমোরের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার রিচার্ড ওরলে বলেছেন, রোববার রাত সাড়ে ১২টার দিকে তাদের কাছে বেশ কয়েকটি কল আসে। খবর পাওয়ার পরই তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেসময় এক নারীকে নিহত অবস্থায় ও নয়জনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় মেয়র ব্র্যানডন স্কট জানান, ঘটনাটি হৃদয়বিদারক। কাপুরুষ হামলাকারীর গুলিতে দুজনের প্রাণ ঝরেছে ও বেশ কয়েকজনের জীবন চিরস্থায়ীভাবে এলোমেলো হয়ে গেছে। অন্যদিকে, হামলার পরপরই সিএনএনকে বাল্টিমোর ‍পুলিশের মুখপাত্র লিন্ডসে এলরিজ বলেন, স্থানীয় পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। তদন্ত শুরু হয়েছে, তবে এ ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন, তা এখনো নির্দিষ্টি করে বলা যাচ্ছে না। পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আরও তথ্য জানানো হবে বলেও জানান তিনি।