যুক্তরাষ্ট্রে বালি ঝড়ের মধ্যে সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ২৭ জুলাই ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রে তীব্র বালি ঝড়ের মধ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। স্থানীয় সময় রোববার (২৫ জুলাই) দেশটির পশ্চিমাঞ্চলীয় উটাহ অঙ্গরাজ্যের কানোশ শহরের কাছে ইন্টারস্টেট ১৫ মহাসড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
উটাহ হাইওয়ে টহল পুলিশের বরাত দিয়ে বার্তাসংস্থা এপি জানিয়েছে, রোববার সাপ্তাহিক ছুটির দিন থাকায় মহাসড়কে গাড়ির পরিমাণ ছিল অন্যান্য দিনের তুলনায় বেশি। এসময় হঠাৎ করে প্রবল বালি ঝড় শুরু হলে একে একে ২২টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে শিশুসহ আটজন নিহত হয়।
এদিকে দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। সড়ক পথে ও এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহতদেরকে হাসপাতালে নেওয়া হয়।
হাইওয়ে টহল পুলিশ জানিয়েছে, প্রবল বালি ঝড় শুরু হলে রাস্তার দৃশ্যমানতা হ্রাস পায়। ফলে একে একে ২২টি যানবাহন দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনায় নিহত আটজনের মধ্যে পাঁচজনই একটি গাড়িতে ছিলেন।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










