ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৫:৩২:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নারী সাংবাদিকসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের লাফায়েতে শহরে একটি ছোট বিমান বিধ্বস্তের ঘটনায় ৫ জন নিহত হয়েছেন।নিহতদের একজন নারী ক্রীড়া সাংবাদিক কার্লি অ্যান ম্যাককর্ড।দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

শনিবার রাজ্যের ওয়ালমার্ট সুপারমার্কেটের কাছেই ছোট আকারের ওই বিমানটি বিধ্বস্ত হয়।এই ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। দুর্ঘটনায় বিমানটির এক আরোহীকে জীবিত উদ্ধার করা গেছে।

বার্তা সংস্থা এপি জানায়, বিমানটি বিধ্বস্তের সময় একটি গাড়িকে ধাক্কা দেয়। এছাড়া পাশেই থাকা পোস্ট অফিসের জানালা উড়ে যায়। দুর্ঘটনার পরপর ওয়ালমার্ট সুপারমার্কেট খালি করে ফেলা হয়। নিহতদের একজন নারী ক্রীড়া সাংবাদিক কার্লি অ্যান ম্যাককর্ড।এই তথ্য নিশ্চিত করেন তার স্বামী।

দুর্ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেন লুইজিয়ানার গভর্নর জন এডওয়ার্ডস।

-জেডসি