যুক্তরাষ্ট্রে ভবনের ওপর ক্রেন পড়ে এক নারীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৪ পিএম, ১০ জুন ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রের ডালাস শহরে ঝড়ের মধ্যে একটি ভবনের ওপর ক্রেন পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।
রোববার ডালাসের কেন্দ্রস্থলে এ ঘটনা ঘটে। খবর এএনআইয়ের।
স্থানীয় হাসপাতালের মুখপাত্র ডিক জোন্স জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক, আরেকজনের আঘাত গুরুতর।
ডালাস ফায়ার সার্ভিসের মুখপাত্র জ্যাসন ইভান্সের উদ্ধৃতি দিয়ে সিএনএন জানিয়েছে, ক্রেনটি প্রথমে এলান সিটি লাইটস অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের একটি পাঁচ তলা ভবনের ওপর গিয়ে পড়ার পর নিচে পার্কিং গ্যারেজের ওপর গিয়ে পড়ে, এতে ভবনটির পূর্ব পাশে একটি বড় গর্ত তৈরি হয়।
একটি ভিডিওতে দেখা গেছে, ঝড়ো বাতাসের মধ্যে ক্রেনটি বিপজ্জনকভাবে দুলছে এবং শেষ পর্যন্ত ধসে পড়ছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময় বেলা ২টার পর পরই ক্রেনটি ধসে পড়ে এবং নিচে পড়ার সময় বেশ কয়েকটি গাছও ভেঙে পড়ে।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











