যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়: নিউইয়র্কে জরুরি অবস্থা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৮ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। নিউইয়র্ক, ম্যাসাচুসেটস, পেনসিলভ্যানিয়ার স্কুল, অফিস বন্ধ রাখা হয়েছে। বাতিল হয়েছে শত শত ফ্লাইট। আপাতত স্থগিত রয়েছে করোনার টিকাদানও। পথঘাট পুরু বরফে ঢেকে গেছে। সেই সঙ্গে চলছে প্রবল ঝোড়ো হাওয়া। এর কবলে পড়তে হয়েছে প্রায় ৬ কোটি মানুষকে।
নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, তুষারঝড় আমেরিকায় নতুন কিছু নয়। কিন্তু এবারের বিপর্যয়কে অন্যতম ভয়ংকর বলে ধরা হচ্ছে।
পরিস্থিতির দিকে নজর রেখে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়েছে নিউইয়র্ক ও নিউজার্সিতে। বিভিন্ন স্থানে প্রায় ২ থেকে ৩ ফুট করে পুরু বরফের স্তর জমে গিয়েছে। ঝড় হচ্ছে সর্বোচ্চ ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। জরুরি কারণ ছাড়া কাউকে কোথাও যেতে নিষেধ করা হয়েছে। আপাতত তাই ঘরবন্দি ঝড়ের কবলে পড়া শহরের বাসিন্দারা।
নিউইয়র্কের করোনা টিকাকরণ আপাতত বন্ধ। শহরের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো পরিস্থিতি সম্পর্কে জানাতে গিয়ে বলেছেন, ‘ভয়ংকর ও জীবন বিপন্ন করা অবস্থা’।
তবে তার মধ্যেই তুষারপাতের আনন্দে মেতে উঠতে দেখা গিয়েছে অনেককেই। রাস্তায় বেরিয়ে বরফের পুতুল বানাচ্ছেন কেউ কেউ। আবার কেউ সাইকেলে কিংবা হেঁটেই বেড়াতে বেরিয়েছেন বরফে ঢাকা শহরে। অনেককেই দেখা গিয়েছে বরফে ঢাকা রাস্তায় স্কি করতে।
আগামী ক’দিনে আবহাওয়ার বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এই সপ্তাহের শেষ কিংবা পরের সপ্তাহের শুরুতেও কনকনে ঠান্ডা ঝোড়ো হাওয়া বইবে।
-জেডসি
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি








