যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে বিমান দুর্ঘটনা, নারীসহ নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৮ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিলটপ লেকস এয়ারপোর্টে ভেঙে পড়ে একটি বিমান। বিমানে দুই মহিলা ও দুই পুরুষ যাত্রী ছিলেন। তাদের প্রত্যেকেরই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।
রবিবার স্থানীয় সময় সকাল ১০ টা ৫০ মিনিটে টেক্সাসে এই দুর্ঘটনা ঘটে। জরুরি অবতরণ করার সময় ভেঙে পড়ে বিমানটি। যান্ত্রিক গোলোযোগের কারণে গন্তব্যের আগে নামার চেষ্টা করছিল ওই বিমান। সংবাদ মাধ্যম সিএনএনের খবরে এ তথ্য জানা গেছে।
বিমানটি অস্টিন থেকে লুইসিয়ানায় যাচ্ছিল। মাঝপথে এই দুর্ঘটনা ঘটে। এটা ঠিক কোন ধরনের বিমান ছিল, তা এখনও জানা যায়নি।
জানা গেছে, ঘটনার সঙ্গে সঙ্গে ছুটে যায় উদ্ধারকারী দল। বিমানে দুই নারী ও দু'জন পুরুষ যাত্রী ছিলেন। তাদের প্রত্যেকেরই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।
এর আগে চলতি মাসেই যুক্তরাষ্ট্রে আরো একটি বিমান দুর্ঘটনা ঘটে। মন্টানায় একটি ছোট বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ২ জনের। আহত হন আরো একজন। সিসি লেক বিমানবন্দরের উত্তরে রাতের দিকে এই দুর্ঘটনা ঘটেছিল। পরে ভোরে কর্তৃপক্ষ ওই ভেঙে পড়া বিমানটি খুঁজে পায়।
দুর্ঘটনায় মৃতদের মধ্যে একজন ওই বিমানের যাত্রী ও অপরজন পাইলট। মৃতদের মধ্যে একজনের নাম চার্লস ই ওলফ ও অপরজন ওয়েন ডি কাহুন। এদের মধ্যে কে বিমান চালাচ্ছিলেন তা জানা যায়নি।
জানা গেছে, ওই বিমানে করে অপর যাত্রীকে নিয়ে হাসপাতালে যাওয়া হচ্ছিল। এটিও ছিল একটি সিঙ্গেল ইঞ্জিনের চারজন যাত্রী বিশিষ্ট একটা প্লেন।
-জেডসি
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











