যুক্তরাষ্ট্রে মিনিটে করোনা আক্রান্ত ৯৯, মৃত্যুরও রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪০ এএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার
যুক্তরাষ্ট্রে মিনিটে করোনা আক্রান্ত ৯৯, মৃত্যুরও রেকর্ড
করোনা আক্রান্তে আবারও রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এক দিনে ২৭৩১ মৃত্যু হয়েছে করোনা সংক্রমণে। গত এক বছরে ভাইরাসের কোপে ২ লক্ষ ৭৯ হাজারের বেশি মৃত্যু হয়েছে। কিন্তু এত সংখ্যক দৈনিক মৃত্যু এই প্রথম।
গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ১ লক্ষ ৯৫ হাজার ৬৯৫। দৈনিক সংক্রমণ এখন দু’লাখের আশপাশেই থাকছে। নভেম্বরে প্রতি সপ্তাহে ১০ লক্ষ মানুষ নতুন করে করোনা-আক্রান্ত হয়েছেন।
‘কোভিড ট্র্যাকিং প্রজেক্ট’ নামে একটি পর্যবেক্ষক সংস্থা জানাচ্ছে, মিনিটে গড়ে ৯৯ জন করোনা আক্রান্ত হচ্ছেন। ওই সংস্থাই জানিয়েছে, এই মুহূর্তে আমেরিকার হাসপাতালগুলিতে মোট ১ লক্ষ ২২৬ জন করোনা-আক্রান্ত হয়ে ভর্তি। গত এক বছরে এ রকম পরিস্থিতি এই প্রথম।
পরিস্থিতি যে এ রকম হবে, তা নিয়ে আগেই সতর্ক করেছিলেন দেশের শীর্ষস্থানীয় এপিডিমিয়োলজিস্ট অ্যান্টনি ফাউচি। কারণ হিসেবে জানিয়েছিল, যে পরিমাণ লোক থ্যাঙ্কসগিভিংয়ে পার্টি করেছেন, তাতে সংক্রমণ বাড়বে। প্রশাসনের এখন চিন্তা, এত রোগীর চিকিৎসার ভার তারা সামলাবে কী ভাবে। ইতিমধ্যেই অধিকাংশ হাসপাতালে আর শয্যা ফাঁকা নেই। এদিকে একটানা সেবা দিয়ে ক্লান্ত চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীরা। তাদের একটা বড় অংশও করোনা-আক্রান্ত হয়েছে। এর মধ্যে সামনে শীত।
‘সেন্টারস ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ (সিডিসি)-এর ডিরেক্টর রবার্ট রেডফিল্ড বলেন, ‘‘বাস্তব হল এটাই যে, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি, এই তিনটে মাস দেশের স্বাস্থ্য ব্যবস্থার ইতিহাসে কঠিনতম অধ্যায় হতে চলেছে।’’
সিডিসি-র কর্মকর্তা সিন্ডি ফ্রেডম্যান পর্যটকদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলি দেখেন। তিনি বলেছেন, ‘‘সরকারের পরামর্শ না-মেনে বহু লোকজন থ্যাঙ্কসগিভিংয়ের ছুটিতে বেরিয়ে পড়েছিলেন। হয়তো যারা বেরিয়েছিলেন, তাদের মধ্যে খুব সামান্য সংখ্যক মানুষের শরীরে ভাইরাস ছিল, কিন্তু তাদের থেকে সংক্রমণ হয়তো কয়েক গুণ বেড়ে গেছে। ছড়িয়ে গেছে আশপাশের লোকজনের মধ্যে।’’
ক্যালিফর্নিয়া, টেক্সাস ও ফ্লরিডা— এই তিনটি প্রদেশের জনঘনত্ব সবচেয়ে বেশি। সবচেয়ে খারাপ অবস্থাও এদের। প্রতিটি প্রদেশে ১০ লক্ষের বেশি করোনা-আক্রান্ত। লস অ্যাঞ্জেলেস শহরে ভয়ানক বেড়েছে সংক্রমণ।
মেয়র এরিক গারসেট্টি আজ শুক্রবার একটি জরুরি নির্দেশিকা জারি করে জানিয়েছেন, কোনও বাসিন্দা বাড়ি থেকে বেরোতে পারবেন না। বর্তমানে আমেরিকায় সংক্রমণের এপিসেন্টার লস অ্যাঞ্জেলেস।
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত











