যুক্তরাষ্ট্রে শিশুদের হাসপাতালে ভর্তি বেড়েছে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ৮ জানুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের জেরে যুক্তরাষ্ট্রে শিশুদের হাসপাতালে ভর্তির হার বেড়েছে। পাঁচ বছরের কম বয়সী শিশুদের হাসপাতালে ভর্তির সংখ্যা মহামারি শুরুর পর এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খবর আল জাজিরার।
দেশটির সরকারি হিসেব অনুযায়ী, এখনও এ বয়সের শিশুরা টিকা নেওয়ার জন্য উপযুক্ত নয়। যুক্তরাষ্ট্রে ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়ে গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। সবচেয়ে কমবয়সী এসব শিশুদের এক লাখের মধ্যে চারজনের বেশি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।
দেশটির ১৪টি অঙ্গরাজ্যের ২৫০টির বেশি হাসপাতাল থেকে তথ্য সংগ্রহ করে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, যেসব শিশুদের বয়স পাঁচ থেকে ১৭ বছর তাদের এক লাখের মধ্যে মাত্র একজনকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে । কিন্তু যাদের বয়স পাঁচ বছরের নিচে তাদের হাসপাতালে ভর্তির হার বেশি।
সিডিসির পরিচালক ডা. রোচেল ওয়ালেনস্কি বলেন, সামগ্রিকভাবে মহামারি শুরুর পর শিশুদের হাসপাতালে ভর্তির হার এখন সর্বোচ্চ। যেসব শিশুদের বয়স ১২ থেকে ১৮ বছর তাদের মধ্যে ৫০ শতাংশ ও যাদের বয়স পাঁচ থেকে ১১ বছর তাদের মধ্যে ১৬ শতাংশ করোনার দুই ডোজ টিকা নিয়েছে বলেও জানান তিনি।
সিডিসি জানায়, শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে হাসপাতালে ভর্তির হার এখনো অন্য যেকোনো বয়সের তুলনায় কম। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে তাদের হার পাঁচ শতাংশেরও কম। জর্জিয়া, কানেকটিকাট, টেনেসি, ক্যালিফোর্নিয়া ও ওরেগন রাজ্যে খুব অল্পবয়সী শিশুদের হাসপাতালে ভর্তির হার সবচেয়ে বেশি।
গত মঙ্গলবারের হিসেব অনুযায়ী, দেশটিতে ১৮ বছরের কম বয়সীদের মধ্যে দৈনিক হাসপাতালে ভর্তির সংখ্যা ছিল ৭৬৬ । যা দুই সপ্তাহ আগের তুলনায় দ্বিগুণ।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ











