যুক্তরাষ্ট্রে সব ধর্মীয় উপাসনালয় খুলে দেয়ার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৪ পিএম, ২৩ মে ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সব ধর্মীয় উপাসনালয় খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন। শুক্রবার (২২ মে) স্থানীয় সময় দুপুর ২টার দিকে হোয়াইট হাউসের ব্রিফিং রুমে হাজির হয়ে এক সংক্ষিপ্ত ঘোষণায় এ নির্দেশ দেন তিনি।
ধর্মীয় উপাসনালয় বন্ধ থাকায় গভর্নর রদের প্রতি অনেকটা ক্ষোভ প্রকাশ করেন প্রেসিডেন্ট। চার্চ, সিনাগগ এবং মসজিদগুলো উন্মুক্ত করার তাগাদা দিয়ে তিনি বলেন, গভর্নরদের সঠিক কাজে ভূমিকা রাখতে হবে। সকল ধর্মীয় উপাসনালয় খুলে দিতে হবে। ঠিক এ মুহূর্তে খুলে দিতে হবে। এটা করতে হবে সপ্তাহান্তের মধ্যেই। যদি গভর্নররা এ বিষয়টি না শুনেন, তাহলে তাদের সিদ্ধান্ত অগ্রাহ্য করবো।
এ ঘোষণার পূর্বে অন্য এক অনুষ্ঠানে যোগ দিয়ে ট্রাম্প বলেছিলেন, চার্চগুলো উন্মুক্ত করে দেবার খুব দ্রুতই শক্ত পদক্ষেপ নেয়া হবে। চার্চগুলো খোলা থাকবে আমরা এটাই চাই, আমরা চাই প্রার্থনার জায়গাগুলো উন্মুক্ত হোক, উন্মুক্ত হোক সিনাগগের দরজাগুলো। অপেক্ষা করুন, এমনটাই করতে যাচ্ছি। এটা করা জরুরি, আর এ নিয়েই কাজ শুরু করছি।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মসজিদের ইমামরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের উপাসনা কার্যক্রম পরিচালনার জন্য। এখন আমাদের বেশী প্রার্থনার প্রয়োজন, কম নয়।
করোনাভাইরাসের হটস্পট নিউইয়র্কসহ অনেক অঙ্গরাজ্যেই ধর্মীয় সমাবেশে সামাজিক দূরত্বের বিষয়টি শিথিল করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়েই ব্রিফিংরুম ত্যাগ করেন।
-জেডসি
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











