ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৫:১৬:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি, আহত ৮ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৩ এএম, ৮ মে ২০১৯ বুধবার

আবারও আমেরিকার স্কুলে গুলি চালানো হয়েছে৷ বন্দুকবাজদের এই গুলিতে আহত হয়েছে ৮ শিক্ষার্থী৷ ইতিমধ্যেই পুলিশ দুই সন্দেহভাজনকে গ্রেফতার করলেও বন্দুকবাজদের লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে৷ ফলে স্কুল চত্বরে তল্লাশি করছে স্পেশাল ওয়েপনস ও ট্যাকটিকসের দল৷

মার্কিন প্রশাসন জানাচ্ছে, আমেরিকার ডেনভারের একটি স্কুলে গুলি চলেছে৷ স্থানীয় সময় আজ দুপুর দুইটা নাগাদ কলোরাডোর হাইল্যান্ড রাঞ্চের স্টেম নামক একটি স্কুলে এই হামলা চলে৷ গুলিতে আহত হয় ৮ জন৷ এরা প্রত্যেকেই ওই স্কুলের শিক্ষার্থী। ঘটনার পরই আতঙ্কের সৃষ্টি হয়৷ ভয় পেয়ে যায় শিক্ষার্থী৷ সঙ্গে সঙ্গেই পদক্ষেপ গ্রহণ করে পুলিশ৷

গুলি চালানোর সঙ্গে জড়িত থাকতে পারে এমন দু’জনকে গ্রেফতার করে পুলিশ৷ তবে আরও বেশ কয়েকজন দুষ্কৃতকারী সেখানে থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে৷ ফলে স্কুল চত্বর খালি করে শিক্ষার্থীদের নর্থরিজ রিক সেন্টারে নিয়ে যাওয়া হয়৷ স্পেশাল ওয়েপনস ও ট্যাকটিকসের দল ডেনভারের স্কুলটিকে ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে৷ গুলি চলাকালীন স্কুলে প্রায় ১৮০০ শিক্ষার্থী ছিল৷

সিএনএন-এর রিপোর্ট অনুযায়ী আরও এক বন্দুকধারী স্কুলের ভেতর লুকিয়ে রয়েছে৷