যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের ছুটিতে বন্দুক হামলা, নিহত ১৫০
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১০ পিএম, ৬ জুলাই ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছে। গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মোট ৭২ ঘণ্টায় দেশটিতে এই গুলির ঘটনা ঘটেছে। এই সময় দুই কন্যাশিশু আহত হয়েছেন। গান ভায়োলেন্স আর্কাইভের সূত্র ধরে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
সংবাদমাধ্যমটি বলছে, এই সময়ে মোট ৪০০টি গুলির ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রে ৪ জুলাই স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবসের ছুটির সময়ে এমন ঘটনা ঘটল।
নিউইয়র্কে বন্দুক সহিংসতা বাড়ছে। গত শুক্রবার থেকে রবিবার এই তিনদিনে সেখানে ২১টি গোলাগুলির ঘটনার শিকার হয়েছেন ২৬ জন। গত ৪ জুলাই নিউইয়র্কে ১২টি গুলির ঘটনা ঘটে। যার শিকার হয়েছেন ১৩ জন। নিউইয়র্কের পুলিশ বিভাগ বলছে, গত বছরের ওই দিনের তুলনায় এ বছর সহিংসতার পরিমাণ বেশি। গত বছর একই দিনে নিউইয়র্কে ৮টি গুলির ঘটনা ঘটে। যার শিকার হন ৮ জন।
শিকাগোতে ৮৩ জন মানুষ গুলিবিদ্ধ হয়েছে। যার মধ্যে মারা গেছেন ১৪ জন। এই ঘটনা ঘটেছে স্থানীয় সময় গত শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার ভোর ছয়টা পর্যন্ত সময়ের মধ্যে। গত রবিবার বিকাল ৫ বছর বয়সী এক কন্যাশিশু গুলিতে আহত হয়। সোমবার সকালে ৬ বছর বয়সী এক কন্যাশিশু গুলিবিদ্ধ হয়।
১৪ জন নিহত ব্যক্তির মধ্যে একজন ছিলেন ইলিনয় আর্মি ন্যাশনাল গার্ডের সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাম ক্রিস কারভাজাল বলে প্রকাশ করা হয়েছে। কিন্তু কুক কাউন্টি মেডিকেল পরীক্ষক তার নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি।
শিকাগোর দুইজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। যখন পুলিশ কয়েক হাজার মানুষের জমায়েতকে ছত্রভঙ্গ করছিল এবং ৬০ জনকে গ্রেপ্তার করেছিল তখন এক ব্যক্তি গুলি ছুঁড়ে।
-জেডসি
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











