ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ২৩:৪২:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্রী নিহত

ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪১ পিএম, ১০ নভেম্বর ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় মেহেরুন চৌধুরী (১৯) নামে এক বাংলাদেশি ছাত্রী নিহত হয়েছেন। দেশটির পেনসেলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে এই দুর্ঘটনা ঘটার পর বুধবার (৬ নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মেহেরুন স্থানীয় ড্রেক্সেল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

মেহেরুনের চাচা লুৎফুর রহমান চৌধুরী বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে চেসনুট ও ৬০ স্ট্রিট দিয়ে মেহেরুন গাড়ি চালিয়ে যাচ্ছিলো। তিন লাইনের এই রাস্তাটিতে কাজ চলছিলো। তাই ৫৯ স্ট্রিটে এসে শুধু এক লাইন খোলা ছিলো। এমন সময় রাস্তাটিতে খুব জ্যাম লেগে গেলে পেছন থেকে অন্য একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়।  এতে তার গাড়িটি সামনে দাঁড়িয়ে থাকা স্কুল বাসে ডুকে পড়ে।

গুরুতর আহতাবস্থায় মেহেরুন ও তার ছোট ভাইকে পুলিশ অ্যাম্বুলেন্স দিয়ে পেন প্রেস-বেটেরিয়ান মেডিকেল সেন্টারে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পরে তার ছোট ভাইকে ছেড়ে দেয়া হলেও মেহেরুনকে আইসিইউতে রাখা হয়। ৩৭ ঘণ্টা লাইফ সাপোর্টে থাকার পরে বুধবার রাত সাড়ে ১১টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর সংবাদে প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

-জেডসি