ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ১৩:০৪:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় ৬০ হাজার ২০৭ জন করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৮ পিএম, ১৯ জুলাই ২০২০ রবিবার

যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় ৬০ হাজার ২০৭ জন করোনায় আক্রান্ত

যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় ৬০ হাজার ২০৭ জন করোনায় আক্রান্ত

যুক্তরাষ্ট্রে শনিবার গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক ৬০ হাজার ২০৭ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসেব থেকে এ তথ্য জানা যায়।

এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ লাখ ৯৮ হাজার ২০৯ জন। বাল্টিমোর ভিত্তিক ইউনিভার্সিটি স্থানীয় সময় রাত সাড়ে আটটায় এ কথা জানিয়েছে।

এ সময় করোনায় মারা গেছে আরো ৮৩২ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৯ হাজার ৯৬০ জন।

যুক্তরাষ্ট্রে নতুন সংক্রমণে পর পর তিন দিন যে রেকর্ড তৈরি হয়েছে শুক্রবার তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এ দিন ৭৭ হাজার ৬৩৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়।
দেশটিতে করোনার সংক্রমণ বাড়তে থাকায় কোন কোন রাজ্যে শিথিলতার পরিবর্তে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে।