ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১১:২০:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪২ পিএম, ১১ জুন ২০২৬ বৃহস্পতিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

দেশের প্রেক্ষাগৃহে ব্লকবাস্টার ‘হাওয়া’র পর মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় চলচ্চিত্র ‘রইদ’ এবার বিশ্বমঞ্চে পা রাখছে। ঈদে মুক্তির পর দেশীয় দর্শকদের দারুণ সাড়া এবং সমালোচকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি ছবিটি বক্স অফিসেও বেশ ভালো বাণিজ্য করছে। এরই মধ্যে ছবিটিকে ঘিরে এলো নতুন এক সুখবর। এবার উত্তর আমেরিকার দর্শকদের মাতাতে যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে ‘রইদ’।

চলতি মাসের শেষ সপ্তাহেই একযোগে প্রায় ৫০টি শহরে ছবিটি মুক্তির জোর প্রস্তুতি চলছে। আন্তর্জাতিক বাজারে ছবিটির পরিবেশনা নিশ্চিত করেছে প্রবাসে বাংলা চলচ্চিত্রের পরিচিত পরিবেশক সংস্থা ‘বায়স্কোপ ফিল্মস’।

প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ হামিদ এই আনন্দের খবরটি জানিয়ে বলেন, গত কয়েক বছরে প্রবাসে বাংলা চলচ্চিত্রের একটি শক্তিশালী দর্শকগোষ্ঠী তৈরি হয়েছে। সেই চাহিদার কথা মাথায় রেখেই আমাদের ৫৫তম পরিবেশনা হিসেবে ‘রইদ’কে আমরা বিশ্বমঞ্চে তুলে ধরছি। একই সঙ্গে ছবিটিকে অস্কার কোয়ালিফাইং রাউন্ডে জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণের চেষ্টা চালানো হচ্ছে।

পৌরাণিক কাহিনীর আবহে বর্তমান সময়ের রূপক এক গল্প নিয়ে ‘রইদ’ নির্মাণ করেছেন সুমন। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে। বঙ্গ ও ফেসকার্ডের যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রটি বর্তমানে দেশের প্রধান মাল্টিপ্লেক্সগুলোতে সফলতার সঙ্গে প্রদর্শিত হচ্ছে।