যুব রেডক্রিসেন্ট সদস্যরা দেশের উন্নয়নে ভূমিকা রাখবে
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ২৮ অক্টোবর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
যুব রেডক্রিসেন্ট সদস্যরা নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলেন প্রত্যাশা করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শনিবার (২৯ অক্টোবর) ‘৬ষ্ঠ যুব সমাবেশ ২০২২’ উপলক্ষ্যে শুক্রবার (২৮ অক্টোবর) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, রেডক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা করোনাকালীন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, জনসমাগম স্থলে জীবাণুনাশক স্প্রে করা ও করোনা টিকা কার্যক্রমে সম্পৃক্ত থেকে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি বলেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চার দশকের বেশি সময় ধরে বিপন্ন মানুষের পাশে থেকে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে। সোসাইটির স্বেচ্ছাসেবীরা দুর্যোগকালীন সতর্কবার্তা প্রচার, আক্রান্ত মানুষের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, দুর্যোগ পরবর্তী সময়ে ত্রাণ বিতরণ, সাময়িক আশ্রয়ের ব্যবস্থা ও জান-মালের নিরাপত্তা বিধানে সরকারের সহায়ক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ ক্ষেত্রে দেশের যুব সম্প্রদায় প্রধান শক্তি হিসেবে কাজ করছে।
আবদুল হামিদ বলেন, আমি আশা করি ৬ষ্ঠ যুব সমাবেশে অংশ গ্রহণের মাধ্যমে যুব রেডক্রিসেন্ট সদস্যরা আর্তমানবতার সেবায় উদ্বুদ্ধ হয়ে নিজেদের আদর্শ স্বেচ্ছাসেবক হিসেবে গড়ে তোলার সুযোগ পাবে।
তিনি বলেন, তরুণ ও যুবকদের পড়ালেখার পাশাপাশি তাদের মধ্যে মানবিক গুণাবলীর বিকাশ ও নেতৃত্বদানের যোগ্য করে গড়ে তুলতে এ সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
রাষ্ট্রপতি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিট এবং যুব রেডক্রিসেন্ট, চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রামে ‘৬ষ্ঠ যুব সমাবেশ ২০২২’ আয়োজনের উদ্যোগকে স্বাগত এবং যুব সমাবেশে অংশগ্রহণকারীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান।
এ ছাড়া তিনি ‘৬ষ্ঠ যুব সমাবেশ ২০২২’ এর সার্বিক সাফল্য কামনা করেন।
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার











