যেসব ভুলে নারীর হৃদরোগ ঝুঁকি বাড়ে
স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে হৃদয়ের যত্ন নেওয়া খুব দরকার। হার্ট বা হৃদয় শরীরের এতটাই গুরুত্বপূর্ণ অঙ্গ যে, এটি রক্তকে পাম্প করে শরীরের প্রতিটি অংশে পৌঁছে দেয়। তাই প্রতিটি মানুষের উচিত নিজের হার্টের খেয়াল রাখা।
তবে পুরুষ এবং নারীদের মধ্যে হৃদরোগের উপসর্গগুলো বেশিরভাগ ক্ষেত্রেই পৃথক হয়। বিভিন্ন পরিসংখ্যান বলছে, প্রায় ৬৪ শতাংশ নারীর ক্ষেত্রে হৃদরোগে আক্রান্ত হওয়ার আগে বুকে ব্যথার মতো উপসর্গ দেখা যায় না। নারীদের ক্ষেত্রে মূলত দেখা যায় ক্লান্তি, শ্বাসকষ্ট, কাঁধ ও ঘাড়ে ব্যথার মতো উপসর্গ। কিছু ভুলের কারণে নারীর হৃদরোগ ঝুঁকি বাড়ে। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কী কী।
যেসব নারীরা ধূমপান করে থাকেন তাদের হৃদরোগর আশঙ্কা বেশি থাকে
যেসব নারীরা একই সঙ্গে জন্মবিরতিকরণ পিল ও ধূমপান করে থাকেন তাদের হৃদরোগর আশঙ্কা বেশি থাকে। বিশেষ করে যাদের বয়স ৩৫ বছরের বেশি, তাদের ঝুঁকিটাও থাকে বেশি। ধূমপান বন্ধ করে দিলে হৃদরোগর আশঙ্কা কমে শতকরা আশি ভাগ।
নিয়মিত মদ্যপান বাড়িয়ে দেয় হৃদরোগর ঝুঁকি। উচ্চরক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, অতিরিক্ত ওজনের মতো সমস্যা ডেকে আনে অতিরিক্ত মদ্যপান, যা সংবহনতন্ত্রের জন্য মোটেও ভালো নয়।
যেসব নারীরা ব্যস্ততার কারণে শরীরচর্চা করতে পারেন না, তাদের প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটতে হবে
নারীরা সারাদিনে অনেক দায়িত্ব পালন করেন। যার জন্য ব্যায়াম করার সুযোগ পান না। পর্যাপ্ত শরীরচর্চার অভাবও সংবহনতন্ত্রের সমস্যার অন্যতম প্রধান কারণ। বিশেষজ্ঞরা বলছেন, নারীদের সপ্তাহে অন্তত আড়াই ঘণ্টা শরীরচর্চা করা উচিত। যারা শরীরচর্চা করতে পারেন না, তাদের প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটতে হবে।
নারীরা নিজের স্বাস্থ্যের প্রতি তেমন খেয়াল করেন না। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ও উচ্চ কোলেস্টেরলের সমস্যা থাকলে নিয়মিত পরীক্ষা করা উচিত। বাহ্যিক উপসর্গ না থাকলেও এই বিষয়গুলো নজরে না রাখলে ঘটতে পারে বিপদ। যাদের এ ধরনের সমস্যা আছে, তাদের নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে।
সংসার জীবন হোক আর কর্মক্ষেত্র—নারীদের অনেক রকম দুশ্চিন্তা হৃদরোগের ঝুঁকি বাড়ায়
সংসার জীবন হোক আর কর্মক্ষেত্র—নারীদের অনেক রকম দুশ্চিন্তা করতে হয়। তারা একাধিক সমস্যা নিজেদের মনে ও শরীরে বয়ে চলেন। এসব কারণে শরীরে এমন কিছু হরমোনের আবির্ভাব হয় যা হৃদরোগের কারণ হতে পারে। এ ছাড়া ঠিকমতো ঘুম না হওয়াও বড় অনুঘটক হতে পারে হৃদরোগের। তাই সুস্থ থাকতে ৭/৮ ঘণ্টার শান্তির ঘুম খুব প্রয়োজন।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



