যে কারণে স্বেচ্ছায় করোনা সংক্রমিত হচ্ছেন তারা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩০ এএম, ২৮ জানুয়ারি ২০২২ শুক্রবার
ফাইল ছবি
প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হতে স্বেচ্ছায় এগিয়ে এসেছেন ব্রিটেনের এক দল নাগরিক। গবেষকদের ডাকে সাড়া দিয়ে নিজেদের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ঘটাতে রাজি তারা। ভবিষ্যতে কোভিড টিকার কার্যকারিতা বাড়াতে এই পরীক্ষা শুরু করা হয়েছে বলে দাবি করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
এর আগে বিভিন্ন ছোঁয়াচে রোগের ক্ষেত্রে মানবদেহে পরীক্ষা করা হলেও কোভিডের বিরুদ্ধে তা এই প্রথম বলে জানিয়েছেন তারা।
গত এপ্রিল থেকেই ব্রিটেনে এই পরীক্ষা শুরু করা হয়েছে বলে জানিয়েছে অক্সফোর্ড। মঙ্গলবার এক বিবৃতি দিয়ে ব্রিটেনের ওই বিশ্ববিদ্যালয় জানিয়েছে, চ্যালেঞ্জ ট্রায়াল নামে পরিচিত এই পরীক্ষা ভবিষ্যতে আরও দ্রুত এবং কার্যকরী কোভিড টিকা তৈরি করতে সাহায্য করবে।
ট্রায়ালের জন্য বেছে নেওয়া হয়েছে এমন স্বেচ্ছাসেবকদের যাদের আগেই কোভিডে সংক্রমিত হয়েছেন। অথবা তারা কোভিডের দু’টি টিকা নিয়ে ফেলেছেন। এই মুহূর্তে চ্যালেঞ্জ ট্রায়ালটি প্রাথমিক পর্বে রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। মানবদেহে কোভিডের সংক্রমণ ঘটাতে কত পরিমাণ ভাইরাস প্রয়োজন, তা প্রথম পর্বে দেখা হবে। এর পরের পর্যায়ে গবেষকদের লক্ষ্য, ওই সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে মানবদেহে কত মাত্রায় টি-সেল বা অ্যান্টিবডি জরুরি।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনোলজির অধ্যাপক তথা এই ট্রায়ালের প্রধান হেলেন ম্যাকশেন বলেন, ‘‘করোনাভাইরাসের হাত থেকে মুক্তি পেতে মানবদেহে কতটা প্রতিরোধ ক্ষমতা জরুরি, তা জানার পর আমরা সেই মাত্রায় অ্যান্টিবডি নতুন কোভিড টিকায় যোগ করতে পারব।”
পরীক্ষা চলাকালীন কোভিডে আক্রান্ত হওয়ার ফলে স্বেচ্ছাসেবকেরা যাতে জীবনের ঝুঁকি দেখা না দেয়, সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে বলে দাবি গবেষকদের। তারা জানিয়েছেন, চ্যালেঞ্জ ট্রায়ালের স্বেচ্ছাসেবক হিসেবে ১৮ থেকে ৩০ বছর বয়সী সুস্থসবলদের বেছে নেওয়া হয়েছে। পাশাপাশি, তাদের বাধ্যতামূলকভাবে অন্তত ১৭ দিনের নিভৃতবাসে থাকতে হবে। কোনও উপসর্গ দেখা দিলেও স্বেচ্ছাসেবকদের মোনোক্লোনাল অ্যান্টিবডি ট্রিটমেন্ট করানো হবে বলেও জানিয়েছেন অক্সফোর্ডের গবেষকেরা। সূত্র: রয়টার্স, সাইপ্রাস মেইল, বিজনেস ইনসাইডার
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম











