ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ৪:৪৮:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

যোগ্যতাবলে নারী জায়গা করে নিয়েছে : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:১৪ পিএম, ৩০ মার্চ ২০১৮ শুক্রবার

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, কোনো রকম করুণা নয়, নিজের দক্ষতা ও যোগ্যতাবলে সমাজের সকল ক্ষেত্রে নারীরা জায়গা করে নিয়েছে। যে কোনো দূর্যোগ-সংকটে নারীরা দুইবার মরে। আবার যে কোনো সংকটে নারীরাই রূখে দাঁড়ায়। 

বৃহস্পতিবার রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে `বাংলাদেশ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড ২০১৮` প্রদান উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

কৃষিমন্ত্রী বলেন, বিচারক, চিকিৎসক, সাংবাদিক, পুলিশ, আমলা থেকে শুরু করে সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীরা জায়গা করে নিয়েছে। নারীরা কোনো শো পিস নয়, দক্ষতা, পরিশ্রম, মেধা ও যোগ্যতাবলে এ অবস্থা আদায় করে নিয়েছে। এটা কারো করুণা কিংবা ভিক্ষা নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, নারীরা অত্যন্ত পেশাদারিত্ব ও দক্ষতার সাথে পুলিশে কাজ করছে। শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও নারীরা সমানতালে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, নারীরা এখন আর ঘরে বসে থাকে না। কর্মক্ষেত্রে নারী পুরুষ সমানতালে কাজ করছে। দেশের চাঁদপুর, নরসিংদি ও রাজবাড়ি জেলায় নারী এসপিকে দায়িত্ব দেয়া হয়েছে। সেখানেও তারা অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে।

অনুষ্ঠানে মোট ছয় ক্যাটাগরিতে মোট ২০ জন নারী পুলিশ সদস্যেকে `বাংলাদেশ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড ২০১৮` প্রাপ্তি স্বরূপ সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দিন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী প্রমুখ।

এই বিভাগের জনপ্রিয়