ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৭:৩৪:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

যৌন নিপীড়নে দোষী সাব্যস্ত কার্ডিনাল জর্জ পেল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যৌন নিপীড়নের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ভ্যাটিকানের কোষাধ্যক্ষ ও অস্ট্রেলিয়ার ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু কার্ডিনাল জর্জ পেল।

রোমান ক্যাথলিক গির্জার সদস্যদের মধ্যে দোষী সাব্যস্ত হওয়া সবচেয়ে উচ্চপদস্থ ব্যক্তি তিনি। পদ অনুসারে, ভ্যাটিকানের তৃতীয়তম প্রভাবশালী ব্যক্তি তিনি। এক জুরির রায় অনুসারে, পেল ১৯৯৬ সালে মেলবোর্নের এক গির্জার গায়কদলের দুই কিশোর সদস্যকে যৌন নির্যাতন করেছেন। ঘটনার সময় তিনি মেলবোর্নে আর্চবিশপের দায়িত্ব পালন করতেন। যদিও পেল অপরাধ অস্বীকার করেছেন। গত ডিসেম্বরে জুরি বোর্ড পেলের বিরুদ্ধে রায় দিলেও আইনি কারণে এ বিষয়টি চাপা ছিলো।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) থেকে পেলের সাজা শুরু হবে। তবে রায়ের বিরুদ্ধে আপিল করেছেন এই ধর্মগুরু।

-জেডসি