যৌন হেনস্তার মুখে পড়েছিলেন ওকাসিও
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৩ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রে কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলার ঘটনায় প্রাণে বেঁচেছেন ডেমোক্র্যাট সদস্য অ্যালেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ। সেদিন যৌন হয়রানি থেকেও রেহাই পেয়েছেন তিনি।
আলজাজিরা ও বিবিসি জানায়, সোমবার রাতে টুইটারে এক ভিডিও প্রকাশ করে সেদিনের পরিস্থিতি বর্ণনা করেন নিউইয়র্ক থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদ সদস্য ওকাসিও।
৬ জানুয়ারি জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য কংগ্রেসে অধিবেশনে বসেন মার্কিন আইনপ্রণেতারা। সেসময় ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্রবাদী সমর্থকেরা ক্যাপিটলে ঢুকে তাণ্ডব চালায়। সে ঘটনায় পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হন।
হামলার সময় নিজের অফিসের একটি বাথরুমের দরজার পেছনে লুকিয়ে ছিলেন ওকাসিও। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম মরে যাব।’
এরপর এক স্টাফসহ আরেকটি ভবনে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। হামাগুড়ি দিয়ে এক সহকর্মীর অফিসে ঢুকে পড়েছিলেন তিনি, সেখানে কয়েক ঘণ্টা লুকিয়ে ছিলেন।
তিনি বলেন, ‘এ মুহূর্তে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি কারণ অনেকে আমাকে বলছে, সামনে এগিয়ে যাও, এটি বড় কোনো ঘটনা নয়, যা ঘটেছে তা আমাদের ভুলে যাওয়া উচিত বা এমনকি আমাদের বলছে তাদের ক্ষমা করে দিতে, এসব নিপীড়কদেরই কৌশল।’
ওকাসিও বলেন, ‘যৌন নিপীড়ন থেকে বেঁচে যাওয়া আমি। আমার জীবনে এটা ঘটেছে, সেটি আমি অনেক মানুষকে বলতে পারিনি। বদ্ধমূল বিশ্বাসের সঙ্গেই আমি লড়াই করছি এখন।’
এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়লেও ওকাসিও এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি। এমনকি কোথায় এ ঘটনা ঘটেছে তাও জানাননি। তবে তাকে হেনস্তাকারীরা ট্রাম্পের সমর্থক বলে তিনি শনাক্ত করেছেন।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










