রং ফর্সাকারী ৮ ক্রিমে বিপজ্জনক পারদ: বিএসটিআই
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০১ পিএম, ২ মার্চ ২০২০ সোমবার
রং ফর্সাকারী ৮ ক্রিমে বিপজ্জনক পারদ: বিএসটিআই
বিভিন্ন ব্র্যান্ডের রং ফর্সাকারী ১৩টি স্কিন ক্রিম পরীক্ষা করার পর ৬টিতে বিপজ্জনক মাত্রায় পারদ (মার্কারি) পাওয়া গেছে বলে জানিয়েছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসটিআইয়ের পরীক্ষাগারে এ ৬টি ছাড়া আরও দুটি ব্র্যান্ডের ক্রিমে মাত্রাতিরিক্ত পারদের পাশাপাশি মাত্রাতিরিক্ত হাইড্রোকুইনোন পাওয়া যায়। আটটি ব্র্যান্ডই পাকিস্তানি।
মাত্রার চেয়ে বেশি পারদ ও হাইড্রোকুইনোন মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে জানিয়েছে বিএসটিআই। তারা বলছে, এসব স্কিন ক্রিম দীর্ঘদিন ব্যবহার করলে বিভিন্ন ধরনের চর্মরোগ হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তাদের নিয়মিত পরিদর্শন দলের মাধ্যমে বাজার থেকে এসব ব্র্যান্ডের পণ্য কিনে পরীক্ষা করা হয়। স্কিন ক্রিমের সংশ্লিষ্ট বাংলাদেশ মান (বিডিএস ১৩৮২:২০১৯) অনুযায়ী মার্কারির গ্রহণযোগ্য সর্বোচ্চ মাত্রা ১ পিপিএম। আর হাইড্রোকুইনোনের গ্রহণযোগ্য সর্বোচ্চ মাত্রা ৫ পিপিএম।
পরীক্ষায় পাকিস্তানের গোরি কসমেটিকস (প্রাইভেট) লিমিটেডের গোরি ব্র্যান্ডের ক্রিমে ৭৫৬ পিপিএম, এস জে এন্টারপ্রাইজের চাঁদনি ব্র্যান্ডের ক্রিমে ৬৩০ পিপিএম, কিউ সি ইন্টারন্যাশনালের নিউ ফেস ব্র্যান্ডের ক্রিমে ৫৯০ পিপিএম, ক্রিয়েটিভ কসমেটিকসের ডিউ ব্র্যান্ডের ক্রিমে ২৮৬ পিপিএম, গোল্ডেন পার্ল কসমেটিকসের গোল্ডেন পার্ল ব্র্যান্ডের ক্রিমে ৬৫৪ পিপিএম ও পুনিয়া ব্রাদার্সের ফাইজা ব্র্যান্ডের স্কিন ক্রিমে ৫৯০ পিপিএম পারদ পাওয়া যায়।
এ ছাড়া পাকিস্তানের নুর গোল্ড কসমেটিকসের নুর ব্র্যান্ডের স্কিন ক্রিমে পারদের মাত্রা ১৯৪ পিপিএম ও হাইড্রোকুইনোনের মাত্রা ১৯৮১ পিপিএম এবং পাকিস্তানের হোয়াইট পার্ল কসমেটিকসের হোয়াইট পার্ল প্লাস ব্র্যান্ডের স্কিন ক্রিমে পারদের মাত্রা ৯৪৯ পিপিএম ও হাইড্রোকুইনোনের মাত্রা ৪৩৫ পিপিএম পাওয়া গেছে।
বিএসটিআই জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে অনতিবিলম্বে মাত্রাতিরিক্ত পারদযুক্ত এসব রং ফরসাকারী ক্রিম বিক্রি ও বিতরণ বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছে। অন্যথায় আমদানিকারক/সরবরাহকারী/বিক্রেতাদের (অনলাইনসহ) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বিএসটিআইর অনুমোদনহীন এসব স্কিন ক্রিম ব্যবহার থেকে বিরত থাকার জন্য ক্রেতাসাধারণকে অনুরোধ করা হয়েছে বিএসটিআইয়ের পক্ষ থেকে।
বিজ্ঞপ্তিতে বিএসটিআইর লোগো, আমদানিকারকের নাম ও ঠিকানা দেখে পণ্য কেনার অনুরোধ জানানো হয়।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










