রক্তাল্পতার সমস্যা মেটায় যেসব খাবার
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়া সাধারণ একটি সমস্যা। এ দেশের অনেক নারীই এই সমস্যায় ভুগছেন। শরীরে লোহিত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে গেলে হিমোগ্লোবিনের ঘনত্ব কমতে থাকে। তখন সারা শরীরে অক্সিজেনের সরবরাহে ব্যাঘাত ঘটে। ফলে স্বাভাবিকভাবেই শরীর দুর্বল হতে থাকে, ভিটামিন ও খনিজের ঘাটতি দেখা দেয়।
হিমোগ্লোবিন কী?
হিমোগ্লোবিন হলো লোহিত রক্তকণিকায় অবস্থিত এক প্রকার প্রোটিন, যাতে আয়রন ও অক্সিজেন থাকে। ব্যক্তি বিশেষে আলাদা হলেও শরীরে স্বাভাবিকভাবে রক্তে লোহিত কণিকার পরিমাণ হলো পুরুষদের ক্ষেত্রে ১৩.৮ থেকে ১৭.২ ডেসিলিটার। নারীদের ক্ষেত্রে ১২.১ থেকে ১৫.১ ডেসিলিটার। এই মাত্রা কমে যাওয়া মানেই রক্তাল্পতার সমস্যা দেখা দেওয়া।
রক্তে হিমোগ্লোবিন বাড়াবে কোন খাবারগুলো এবং সেগুলো কীভাবে খেতে হবে?
খাবার কেবল খেলেই হয় না, তা খেতে হ্য সঠিক পদ্ধতি মেনেও। পুষ্টিবিদদের মতে, রক্তের আয়রনের ঘাটতি পূরণ করতে খেতে পারেন পালং, ব্রোকলি, বিট, পনির, ডিম, আপেল, তরমুজ, বেদানা, কুমড়োর বীজ, কাঠবাদাম, অ্যাপ্রিকট এবং কিশমিশ। এখন প্রশ্ন হচ্ছে এমন উপাদান কীভাবে খাবেন?
বিট
বিটে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন। এটি রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ বাড়ায়। তবে বিট যদি খেতে হয় তাহলে, জুস করে অথবা বিটের সালাদ খেলে উপকার বেশি হবে। বেশি ঝালমশলা দিয়ে বিটের সবজি রান্না করে খেলে বা পাকোড়া বানিয়ে খেলে উপকার মিলবে না।
আপেল
এই ফলে ভালো পরিমাণে আয়রন ও অ্যান্টি-অক্সিড্যান্ট আছে। রক্তাল্পতার সমস্যা থাকলে আপেল জুস করে খেলে লাভ হবে বেশি। অথবা আপেলের সঙ্গে পিনাট বাটার মিশিয়ে খান। এতে বেশি উপকার পাবেন।
খেজুর
রক্তাল্পতা কমাতে খেজুর খাওয়ার পরামর্শ দেন চিকিৎসক ও পুষ্টিবিদরা। তাই বলে খেজুরের চাটনি করে খেলে লাভ হবে না। খেজুর শুধু বা ঈষদুষ্ণ দুধের সঙ্গে খেলে উপকার বেশি হবে।
সূর্যমুখীর বীজ
সূর্যমুখীর বীজ ও কুমড়োর বীজে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে। বীজ খেতে হলে রোস্টেড খাওয়াই ভালো। না হলে স্মুদি বানিয়ে খেলে আয়রনের ঘাটতি মিটবে।
বেদানা
বেদানা শুধু খান কিংবা জুস বানিয়ে? আয়রন ও ভিটামিন সি সমৃদ্ধ ফলটি দইয়ের সঙ্গে খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা। তাদের মতে, বেদানা যদি দইয়ের মতো প্রোবায়োটিকের সঙ্গে খাওয়া যায়, তাহলে বেশি উপকার মিলবে।
পালং শাক
ভিটামিন সি-তে ভরপুর পালং শাক রক্তশূন্যতা কমায়। এটি যদি স্মুদি বানিয়ে পাতিলেবুর রস দিয়ে খাওয়া যায়, তাহলে শরীরে আয়রন শোষণ বেশি হবে। রক্তাল্পতা থাকলে এই নিয়মে পালং শাক খান।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার








