ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ২০:৪৯:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:১৮ পিএম, ৯ মে ২০১৮ বুধবার

যথাযথ মযার্দায় আজ মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।


সকাল থেকেই বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও সংস্থা কবিগুরুর ওপর আলোচনা, নাচ, গান, আবৃত্তি ও মেলার মাধ্যমে বাংলা সাহিত্য-সংস্কৃতির শীর্ষ লেখককে স্মরণ করছে। দিবসটি উপলক্ষে সরকারিভাবে কবিগুরুর স্মৃতিবিজড়িত নওগাঁর পতিসর, কুষ্টিয়ার শিলাইদহে, শাহজাদপুরে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।


দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দেন। বাণীতে তারা কবিগুরুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং কবির সামগ্রিক কর্মকান্ডের স্মৃতিচারণ করেন।


দিবসটি উপলক্ষে বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয় গবেষক আবুল মোমেন ও শিল্পী ফাহিম হোসেন চৌধুরীকে।


দুপুরে রাজধানীতে বেসরকারি টিভি চ্যানেল-আই চত্বরে শুরু হয়েছে ‘রবীন্দ্র মেলা ২০১৮’। তেজগাঁয় চ্যানেলটির অফিস প্রাঙ্গণে রবীন্দ্রনাথের এক নৃত্যনাট্যের মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে রবীন্দ্র গবেষক-অর্থনীতিবিদ ড. আতিয়ার রহমানকে ‘ রবীন্দ্র সন্মাননা ’ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক (বার্তা) শাইখ সিরাজ, অভিনেতা আতাউর রহমান, সংস্কৃতি ব্যাক্তিত্ব গোলাম কুদ্দুস, অভিনয় শিল্পী আফসানা মিমি প্রমুখ। মেলায় কয়েকটি স্টল বসেছে। এ সব স্টলে রবীন্দ্র বিষয়ক বই ও নানা তথ্যের প্রদশর্নী। এছাড়া বিনোদনের জন্য খাবার স্টলও দেয়া হয়েছে। সাড়ে চার ঘন্টার অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা সংগীত নৃত্য আবৃত্তিতে অংশ নেন।


বাংলাদেশ শিল্পকলা একাডেমি রবীন্দ্র জন্মবার্ষিকীতে আয়োজন করে আলোচনা সভা, কবির কবিতা থেকে আবৃত্তি, রবীন্দ্র সংগীতের আসর। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে বিভিন্ন শিল্পীরা এতে অংশ নেন।


ছায়ানট দিবসটি উপলক্ষে ৯ ও ১০ মে দুদিনের কর্মসূচি গ্রহণ করেছে। আগামীকাল বিকেলে অনুষ্ঠান শুরু হবে। এতে রয়েছে আলোচনা সভা, আবৃত্তি ,নৃত্যনাট্য ও বিভিন্ন শিল্পীর গাওয়া রবীন্দ্র সংগীত।


দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টিভি চ্যানলগুলো দিনব্যাপী রবীন্দ্রনাথের নাটক, চলচ্চিত্র, কবির লেখা গান, নৃত্যনাট্য ইত্যাদি অনুষ্ঠানামালা সম্প্রচার করছে। এছাড়া জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিশু একাডেমি, রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থার পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে দিবসটি পালিত হচ্ছে।