রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৬ পিএম, ১৩ আগস্ট ২০২৫ বুধবার
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রেল ও সড়ক পথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে পড়েছে ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ।
আজ বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টায় পাবনা-ঢাকা মহাসড়কের উল্লাপাড়া রেল কসিং অবরোধ করে শিক্ষার্থীরা।
এতে রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রীবাহী সিলসিটি ট্রেনটি উল্লাপাড়া লাহিড়ী মোহনপুর স্টেশনে এবং ঢাকা থেকে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি কামারখন্দের জামতৈল রেলস্টেশনে দাঁড়িয়ে আছে। ফলে যাত্রীরা পোহাচ্ছে দুর্ভোগ।
এসময় শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় পড়াশোনার সঠিক মান না পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও কথা জানান তারা।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৬ জুলাই জাতীয় সংসদে পাশ হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। তারপর থেকে ভাড়া করা ভবনসহ অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে। এরপর মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রাউতারা মৌজার ২৩৫ একর জায়গায় ২০১৮ সালে রবিন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রস্তাবিত প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৯ হাজার ২৩৮ কোটি টাকা।
তবে প্রকল্প সংশোধনের জন্য ৮ম বারে সর্বশেষ ২০২৫ সালে ১শ’ একর ভূমির উপর ৫শ’ ১৯ কোটি ১৫ লাখ টাকা ব্যয় ধরে নতুন করে প্রস্তাব পাঠানো হয়। যা একনেকে অনুমোদেনের নীতিগত সিদ্ধান্তের পর্যায়ে থাকলেও পরিদর্শন শেষে ঢাকায় গিয়ে পরিবেশ উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এই ভূমিতে স্থাপনা না করার প্রস্তাব দেন।
এরপর থেকেই বিক্ষোভে নেমেছে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







