ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ০:৪৭:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৩৪ এএম, ১৮ এপ্রিল ২০১৮ বুধবার

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাঠদানের মধ্যদিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

 


আজ মঙ্গলবার বেলা ১১টায় শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজে স্থাপিত অস্থায়ী ক্যাম্পাসে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে চারবছর মেয়াদী স্নাতক (সম্মান) শ্রেণীতে ২টি অনুষদের প্রথম ব্যাচে রবীন্দ্র অধ্যায়ন, সাংস্কৃতি ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন এবং অর্থনীতিতে ১০৫ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান কার্যক্রম উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ উপাচার্য বিশ্বজিৎ ঘোষ।

 


এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোরহাব হোসেন, শাহজাদপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ নূরুল ইসলাম, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লা, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমেদ, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ লাভলু প্রমুখ বক্তব্য রাখেন।

 


২০১৫ সালের ৮মে রবীন্দ্র জন্মজয়ন্তীর অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 


দেশের ৩৫তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ২০১৬ সালের ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিলটি সংসদে বিল পাশ হয়।

 


শাহজাদপুর উপজেলার বুড়ি পোতাজিয়া মৌজায় রবীন্দ্রনাথেরই রেখে যাওয়া ১০০ একর খাস জমির উপর এ বিশ্ববিদ্যালয় স্থাপনের স্থান নির্ধারণ করা হয়।

এই বিভাগের জনপ্রিয়