ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৭:০৩:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৮ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

রমজান মাসকে সামনে রেখে ভোক্তাদের জন্য স্বস্তির খবর দিয়েছে সরকার। এ মাসে ন্যায্যমূল্যে গরুর গোশত, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় জানানো হয়, রোজাদারদের ভোগান্তি কমাতে প্রতি বছরের মতো এবারও ন্যায্যমূল্যে এসব পণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রাণিসম্পদ অধিদফতর জানিয়েছে, গত বছরের তুলনায় চলতি বছর বিক্রয়কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে। রাজধানী ঢাকাসহ সারাদেশে মোট ৪৮টি স্থানে ন্যায্যমূল্যে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হবে।

নির্ধারিত দামে প্রতি কেজি গরুর গোশত ৬৫০ টাকা, মুরগির গোশত ২৫০ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং প্রতিটি ডিম ৮ টাকায় বিক্রি করা হবে।

প্রাণিসম্পদ অধিদফতর আরও জানায়, পণ্য সরবরাহকারী অংশীজনদের সঙ্গে এরই মধ্যে আলোচনা সম্পন্ন হয়েছে। তারা গত বছরের তুলনায় এবার আরও বেশি স্থানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করবে।

রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে এসব পণ্য সরবরাহ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।