রমজানে কয়টা পর্যন্ত চলবে ব্যাংক লেনদেন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৩ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ফাইল ছবি।
পবিত্র রমজান মাস উপলক্ষে ব্যাংকিং কার্যক্রমে আনা হয়েছে সময়সূচির পরিবর্তন। আজ বৃহস্পতিবার থেকে নতুন সময় অনুযায়ী দেশের সব ব্যাংকে গ্রাহক লেনদেন চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণায় বলা হয়েছে, রমজানজুড়ে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত গ্রাহকরা সরাসরি ব্যাংক কাউন্টারে লেনদেন করতে পারবেন। তবে গ্রাহকসেবা বন্ধ হলেও ব্যাংকগুলো দাপ্তরিক কার্যক্রম চালাবে বিকেল ৪টা পর্যন্ত। একই সময়সূচি প্রযোজ্য থাকবে কেন্দ্রীয় ব্যাংক ও সব তফসিলি ব্যাংকের অফিস কার্যক্রমের ক্ষেত্রেও। এ সময়ের মধ্যে আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তিসহ প্রয়োজনীয় প্রশাসনিক কাজ সম্পন্ন করতে হবে।
রমজানে শেয়ারবাজারের লেনদেন সময়ও পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রমজান শেষ হলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিস এবং লেনদেন সময়সূচি আগের নিয়মে ফিরে যাবে। প্রতিবছরের মতো এবারও রোজাদার গ্রাহক ও কর্মীদের সুবিধা বিবেচনায় নিয়েই এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য






