রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১১ পিএম, ৬ অক্টোবর ২০২১ বুধবার
ফাইল ছবি
চলতি বছর রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন জার্মানির বেঞ্জামিন লিস্ট ও যুক্তরাষ্ট্রের ডেভিড ম্যাকমিলান। স্থানীয় সময় বুধবার রয়্যাল সুইডিস অ্যাকাডেমি অব সাইন্সেসের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করা হয়।
অনু গঠনে নতুন কৌশল উদ্ভাবনের স্বীকৃতিসরূপ এই দুই বিজ্ঞানীকে পুরস্কার দেয়া হয়। নোবেল একাডেমির বিজ্ঞপ্তিতে বলা হয়, অনু-গঠন একটি জটিল শিল্প। বেঞ্জামিন লিস্ট ও ডেভিড ম্যাকমিলান অনু গঠনে নতুন কৌশলের বিকাশ ঘটাতে সক্ষম হয়েছেন।
গত বছর ইমান্যুয়েল কার্পেন্টিয়ার ও জেনিফার দউদনা যৌথভাবে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। জীন প্রযুক্তির ক্ষুদ্রতম যন্ত্র আবিস্কারের কারণে তাদের এ পুরস্কার দেয়া হয়েছিল।
গত সোমবার থেকে চিকিৎসা বিভাগের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়। মঙ্গলবার পদার্থে নোবেল প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এ বছর পদার্থে নোবেল পেয়েছেন তিনজন। এরা হলেন- জাপানের সুকুরো মানাবে, জার্মানির ক্লাউস হাসেলমান ও ইতালির জর্জিও পারিসি।
কাল (বৃহস্পতিবার) আসবে সাহিত্যের নোবেল ঘোষণা। শুক্রবার শান্তিতে এবং আগামী ১১ অক্টোবর জানা যাবে এ বছর অর্থনীতিতে কে বা কারা নোবেল জিতছেন।
প্রতি বছর অক্টোবরে সুইডেন ও নরওয়ে বিজ্ঞান, সাহিত্য, অর্থনীতি ও শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করে থাকে। সব মিলিয়ে ছয়টি পুরস্কার ঘোষণা করা হয়। কারোনা মহামারির প্রভাব পড়েছে এ পুরস্কার বিতরণীতেও। গত বছর মহামারির কারণে কয়েকটি অনুষ্ঠানকে সীমিত করা হয়েছিল।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, চলতি বছর ভার্চ্যুয়াল ও বাস্তবিক- উভয় পদ্ধতিতেই নোবেল বিতরণ অনুষ্ঠান করা হবে। নোবেলপ্রাপ্তরা নিজ নিজ দেশে থেকেই আগামী ডিসেম্বরে পুরস্কারের অর্থ ও মেডেল গ্রহণ করবেন।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










