রাঁধুনী সম্মাননা পেলেন ৩ কৃতি নারী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৫২ পিএম, ৪ মার্চ ২০১৮ রবিবার
প্রতি বছরের মত এবারো সাংবাদিকতা, সমাজকল্যাণ ও ব্যবসায় নিজ নিজ ক্ষেত্রে অর্জিত সাফল্যে তিন কৃতি নারী পেলেন রাঁধুনী কীর্তিমতী সম্মাননা-২০১৭। এসব বিষয়ে অসামান্য অর্জনের জন্য স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড প্রতিবছর এই পুরস্কার দিয়ে আসছে।
শনিবার রাজধানীর একটি হোটেলে ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা-২০১৭’ প্রদান করা হয়।
এ বছর রাঁধুনী কীর্তিমতী সম্মাননা প্রদানের ১২ বছর পূর্ণ হলো। সম্মাননা প্রদান অনুষ্ঠানে কীর্তিমতি সাংবাদিক হিসেবে কুমিল্লার হাসিনা ওহাব, হিতৈষী সম্মাননা পাবনার জাহানারা বেগম বিজলী এবং উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছেন ময়মনসিংহের আইনুন্নাহার।
রাঁধুনী কীর্তিমতী সম্মাননা প্রাপ্তদের প্রত্যেকের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও এক লাখ টাকার চেক তুলে দেন আনিসুল হক, মনিরা রহমান, রুনা খান ও অঞ্জন চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে তিন কীর্তিমতীকে অভিনন্দন জানিয়ে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বলেন, ‘নারীদের এই অগ্রযাত্রা ভবিষ্যতে আরো অনেক নারীকে উদ্বুদ্ধ করবে। যোগ্যতা থাকলেও পুরুষশাষিত সমাজের কারণে তারা যোগ্য পদমর্যাদা পেতে বাধাগ্রস্ত হচ্ছেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, ইনোভেশন ফর ওয়েলবিয়িং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মনিরা রহমান, বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ-এর নির্বাহী পরিচালক রুনা খান।
এবারের নির্বাচক প্যানেলের সদস্য হিসেবে ছিলেন দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, সহযোগী সম্পাদক অজয় দাশ গুপ্ত এবং জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান করভি রাখশান্দ।
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস











