ঢাকা, শুক্রবার ২৫, সেপ্টেম্বর ২০২৬ ৪:৩৮:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই ছয় মাসে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা ভারতে স্লিপার বাসে ভয়াবহ আগুন, নারীসহ ৯জনের প্রাণহানী খুলনায় ফ্ল্যাট থেকে বিউটিশিয়ানের লাশ উদ্ধার শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীতে আজ সকালে এক পশলা বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৫ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

সকালের আকাশ ছিল মেঘলা। এর মধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকায় একপশলা বৃষ্টিতে ভিজেছে নগরী। হঠাৎ বৃষ্টিতে সকালে কর্মস্থল ও গন্তব্যের উদ্দেশে বের হওয়া মানুষকে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। কোথাও কোথাও সড়কে পানি জমে যান চলাচলও ধীর হয়ে যায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকালে ঢাকার তাপমাত্রা ছিল প্রায় ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, দেশের বিভিন্ন এলাকাতেও আজ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রাজধানী ও আশপাশের এলাকায় দিনের বিভিন্ন সময়ে আরও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ফলে বাইরে বের হওয়া মানুষকে আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় নিয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।