ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ১২:৪৩:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা

রাজধানীতে একই পরিবারের ৪ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:১৭ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার

রাজধানীর মোহাম্মদপুরে আগুনে পুড়ে মা ও দুই মেয়েসহ একই পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন।সোমবার সকাল ৬টার দিকে মোহাম্মদপুরের টিক্কাপাড়ার সূচনা কমিউনিটি সেন্টারের গলির একটি বাসায় আগুন লাগলে এ দূর্ঘটনা ঘটে।

 

আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

 

দগ্ধরা হলেন, ওয়ারেশ মিয়া (৪২), তার স্ত্রী রোকেয়া বেগম (৩৫), মেয়ে শোভা (২২) ও মুক্তা (১৪)। ওয়ারেশ মিয়া একজন রিকশাচালক।

 

ঢামেক সূত্র জানিয়েছে, ঘরে হঠাৎ করে লাগা আগুনে ওয়ারেশ মিয়া, তার স্ত্রী ও সন্তানেরা দগ্ধ হয়েছেন। ওই সময় তারা ঘুমিয়ে ছিলেন। কীভাবে আগুন লেগেছে তা তারা জানেন না।

 

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানিয়েছেন, ওয়ারেশ মিয়ার শরীরের ৮ শতাংশ পুড়ে গেছে। বাকিরা সামান্য দগ্ধ হয়েছেন।

 

বিষয়টি নিশ্চিত করেছে ঢামেক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই বাচ্চু মিয়া।

এই বিভাগের জনপ্রিয়