ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৫:২৯:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪২ পিএম, ৩১ মে ২০২৫ শনিবার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানার আল আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় মোছা. জহুরা বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন।

আজ শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী মো. নাসির বলেন, আমার স্ত্রী রাত সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ীর আল আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে রাস্তা পার হয়ে বাসায় আসার সময় দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়। প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায়।বর্তমানে যাত্রাবাড়ীর করাটি তলা এলাকার ৪৮/১ নম্বর ভাড়া বাসায় থাকি।