রাজধানীতে কালবৈশাখীসহ ঝুম বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৫৫ পিএম, ১১ মে ২০১৮ শুক্রবার
গত দুদিনের অপেক্ষার পর আজ বৃহস্পতিবার সকালে রাজধানীতে হঠাৎ কালবৈশাখী এবং সঙ্গে বৃষ্টি শুরু হয়। হঠাৎ করেই নেমে আসে রাতের আঁধার। অন্ধকার ছেয়ে যায় চারদিক।
রাতের বেলঅ বৃষ্টি হলেও গত কয়েকদিন রাজধানীতে দিনে বৃষ্টি চিরৈা না। তাই হঠাৎ এই বৃষ্টিতে ভ্যাপসা গরমের ভাবটি কেটে গিয়ে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে নগর জীবনে।
আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা ছিল। তবে বেলা যখন বাড়ছিল, তখন রোদও হেসে উঠেছিল। এরপর আচমকা আকাশ কালো হয়ে কালবৈশাখীর সঙ্গে নেমে আসে প্রবল বৃষ্টি। বেলা ১১টার দিকে দমকা হাওয়ার সঙ্গে বজ্রপাতও ছিল। প্রবল বর্ষণ আর মেঘের গুড়ুম গুড়ুম শব্দে বার বার কেঁপে ওঠে রাজধানীর আকাশ।
এভাবে ঝড় ও বৃষ্টিতে রাজধানীতে ভোগান্তি দেখা দেয়। ঝুম বৃষ্টিতে ভিজে যান পথচারীরা। বৃষ্টি থেকে বাঁচতে যাত্রীছাউনি ও দোকানের নিচে আশ্রয় খোঁজেন তারা। রাস্তা ফাঁকা করে যে যেখানে পেরেছেন, মাথা গুঁজেছেন।
উথার-পাতাল গাছগুলোর কোনো কোনোটি হাওয়ার দাপট সইতে না পেরে আছড়ে পড়ে রাস্তায়। বৃষ্টির কারণে কোনো কোনো রাস্তায় পানি জমে চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে। লেগে যায় যানজট।
এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, ঝড়ের দাপট সকালে এক দফা বয়ে গেলেও তা শেষ হবে না। আজ সারা দিনে ফিরে আসতে পারে কালবৈশাখী।
তাদের মতে, দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, খুলনা, বরিশাল,ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়, আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩২ মিনিটে আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৮ মিনিটে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পরবর্তী ৭২ ঘন্টায় অর্থাৎ আগামী ৩ দিন আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে ।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু






