রাজধানীতে নারী যাত্রীদের জন্য বাস সার্ভিস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:০৮ পিএম, ৪ জুন ২০১৮ সোমবার
আজ রোববার থেকে থেকে রাজধানীতে শুধু মাত্র নারী যাত্রীদের জন্য নতুনভাবে আরও দুটি বাস সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহণ সংস্থা (বিআরটিসি)। আজ বিকাল থেকে শাহবাগ, বাংলামোটর, ফার্মগেট রুটে চলাচল করবে দুটি বাস। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার ডিজিএম (অপারেশন-১) আলমাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন উইমেননিউজটুয়েন্টিফরকে।
ব্যাপক চাহিদা থাকা সত্বেও ঢাকায় নারীদের জন্য বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে না। বাস কম থাকায় কর্মজীবী নারীসহ অন্য নারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ২০ টি বাস (আজকের ২ টি সহ) ১৫ টি রুটে চলাচল করছে। তাও আবার নিয়মিত নয়।
রাজধানীর ১৫ টি রুটে বাস প্রতিদিন সকাল ও বিকেলে কর্মজীবী নারীদের জন্য যাতায়াত করে। দুই বেলাতেই বাসগুলোতে যাত্রীদের ব্যাপক চাপ থাকে। কিন্তু সকাল আর বিকাল ছাড়া বাসগুলোতো সব ধরনের লোক যাতায়াত করে। শুধুমাত্র বিকেলে আর সকালে নারী যাত্রীরা যাতায়াত করতে পারে। দিনে নারীরা এসব বাসে যেতে চাইলে সংরক্ষিত আসনে বসতে হয়। ফলে নারী যাত্রীরা চাইলেও এ ধরনের বাসে স্বাধীনভাবে যাতায়াত করতে পারেন না। এছাড়া অনেক নারীই এ ধরনের বাসের কথা জানেন না।
বিভিন্ন নারী সংগঠনের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ২০০১ সালের ২৫ অক্টোবর এই বাস সেবা উদ্বোধন করা হয়। এ বিষয়ে বিআরটিসির উপব্যবস্থাপক (অপারেশন) আলমাস আলী উইমেননিউজটুয়েন্টিফরকে বলেন, অাসলে নারী বাসে যাত্রী সারাদিন একেবারেই পাওয়া যায় না। ফলে লোকসান গুনতে হয়, তেলখরচের টাকাও ওঠে না। তাছাড়া সারাদিন এই বাস বসিয়ে রাখলে সরকারেরই ক্ষতি। তাই সারাদিনই এই বাসগুলো জেনারেল বাস হিসেবে চলে। সব ধরনের লোকজন বাসে উঠে। তাছাড়া আমরা তো মহিলাদের জন্য বাসে সংরক্ষিত আসনের ব্যবস্থা করেছি। আর দিনে যারা (নারী) যাতায়াত করেন তারা তো কেউ অভিভাবক আবার কেউ গাড়ি দিয়ে যাতায়াত করে।
কিন্তু বাস্তবে গিয়ে দেখা গেল উল্টো চিত্র। রাজধানীর বিআরটিসি কাউন্টারের সামনে অসংখ্য নারী যাত্রীর ভিড়। তারা বলেন, এভাবে প্রতিদিনই লাইনে দাড়িয়ে থাকি। আর আমাদের বলে পাওয়া যায় না। সে হিসেবে নারী যাত্রীরা যেখানে বাসে উঠতে পারেন না, সেখানে শুধু নারীদের বাসে যাত্রী পাওয়া যায় না, এই তথ্যের সাথে কোন মিল খুজে পাওয়া গেল না।
অন্যদিকে অভিযোগ আছে রাজধানীতে চলাচলকারী বাসগুলো নারীবান্ধব নয়। এসব বাসে নারীদের জন্য আসনসংখ্যা সীমিত থাকে। অনেক সময় এসব নির্ধারিত আসনেও নারীরা বসতে পারেন না। তার ওপর আছে নারী যাত্রীদের সঙ্গে অশালীন আচরণ ও তাদের যৌন হয়রানি। এমন বাস্তবতায় শুধু নারীদের জন্য আরও বাস চালু হওয়া উচিত, যা সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রুটে চলবে, বিআরটিসিকে এ ব্যাপারে তৎপর হতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
নারীদের বাসের সংখ্যা বাড়িয়ে তা যদি নারীদের জানানো ও প্রচার প্রচারণার ব্যবস্থা করা হয়, তাহলে যাত্রীসংকট হওয়ার কথা নয়, সে ক্ষেত্রে কর্তৃপক্ষের লোকসানও গুনতে হবে না বলে অভিমত দেন সংশ্লিষ্টরা । তবে আশার কথা হল , শুধু সরকারিভাবেই নয় এবার বেসরকারি উদ্যোগেও রাজধানীতে শুধু নারীদের জন্য উদ্বোধন হল ৩৬ আসন বিশিষ্ট এসি বাস সার্ভিস দোলনচাঁপা। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এই বাস চলাচল করবে। প্রাথমিকভাবে মতিঝিল-মিরপুর রুটে চলবে সার্ভিসটি। আগামী ১৫ জুন থেকে আজিমপুর-মিরপুর রুটে সার্ভিসটি চলাচল শুরু করবে বলে জানা গেছে।
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর











