রাজধানীতে নেই পর্যাপ্ত নারীবান্ধব পাবলিক টয়লেট, ভোগান্তিতে নারীরা
মাজেদুল হক তানভীরপ্রকাশিত : ০৯:০৯ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫ শুক্রবার
ঢাকার রাস্তায় প্রতিদিন চলাফেরা করেন গড়ে ২৫ লাখ নারী। আর এই সংখ্যার বিপরীতে নারীদের জন্য পাবলিক টয়লেটের সংখ্যা মোটে আট। ফলে, রাস্তায় অবস্থান করার সময় টয়লেট ব্যবহারের মতো সাধারণ নাগরিক অধিকার পেতে নারীদের চরম ভোগান্তি পোহাতে হয়। অপরদিকে রাজধানীতে নারীদের জন্য স্বল্পসংখ্যক পাবলিক টয়লেট থাকলেও, রক্ষণাবেক্ষণের অভাবে এখন সেগুলোর বেশিরভাগই ব্যবহারের অনুপযোগী।
অতিরিক্ত টাকা, পুরুষদের অবাধ প্রবেশসহ নানা অনিয়মে গণশৌচাগার ব্যবহারে চরম ভোগান্তিতে পড়ছেন নারীরা। তাদের জন্য পর্যাপ্ত পাবলিক টয়লেট বাড়ানোর পরামর্শ সচেতন নারীদের।
সরেজমিনে রাজধানীর গাবতলীত, ধানমন্ডি লেক, চন্দ্রিমা উদ্যান ঘুরে দেখা যায়, নারীদের জন্য নির্ধারিত টয়লেট থাকলেও মানসম্মত না হওয়ায় সেখানে নারীর উপস্থিতি কম। মাত্র ৩ বা ৫ টাকায় পুরুষরা গণশৌচাগার ব্যবহার করতে পারলেও ১০ টাকার নিচে কোন প্রয়োজনই সারতে পারেন না নারীরা। আবার, নিয়ম থাকা সত্ত্বেও একজন করে নারী অ্যাটেনডেন্ট না থাকায় টয়লেট ব্যবহারে চরম অস্বস্তিতে পড়তে হচ্ছে তাদের। চন্দ্রিমা উদ্যানে বেড়াতে আসা শারমিন আক্তার উইমেননিউজকে বলেন, টয়লেটের বাইরে নির্দেশনা থাকার পরেও বিভিন্ন অজুহাতে নারীদের টয়লেট ব্যবহার করেন পুরুষরা। এমন অভ্যাস বন্ধে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের দিকে জোর দাবি জানান তিনি।
পরিবেশবিদ রিজওয়ানা হাসান বলেন, "টয়লেট না করা যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তেমনি অস্বাস্থ্যকর জায়গায় টয়লেট করাটাও তা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।"
তিনি বলেন, "এক স্থানে টয়লেট করার চেয়ে পৃথক স্থানে টয়লেট নির্মাণ করলে নারীরা স্বাচ্ছন্দবোধ করবে। আর পুরুষের অবাধ প্রবেশ বন্ধ হবে।"
নারীদের কাছ থেকে কম সেবামূল্য নেয়ার পাশাপাশি টয়লেটের সংখ্যা বাড়ানোর জোর তাগিদ দিয়েছেন এই বিশেষজ্ঞ। এমতাবস্থায় শিগগিরই একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় নারীদের জন্য বেশ কিছু আধুনিক টয়লেট নির্মাণের আশ্বাস দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


