ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৯:১০:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

রাজধানীতে বাসার ফ্রিজ থেকে গৃহবধূর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১২ এএম, ১৪ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগান থানাধীন একটি বাসার ফ্রিজ থেকে মুখ বাধা অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম তাসলিমা আক্তার। 

সোমবার (১৩ অক্টোবর) রাতে খবর পেয়ে কলাবাগান থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোমবার রাত পনে ১২ টার দিকে কলাবাগান থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, ‘কলাবাগান ফাস্ট লেনের একটি ভাড়া বাসার ফ্রিজ থেকে তাসলিমা আক্তার নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এখন আমরা লাশ বাসা থেকে নামাচ্ছি।’

এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান ওসি। জানা গেছে, স্বামী ও তিন মেয়েকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন তাসলিমা। এ ঘটনায় তার স্বামী জড়িত বলে সন্দেহ করছে পুলিশ।