রাজধানীতে বাস চাপায় নারী আহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৫:৫০ পিএম, ১২ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার
রাজধানীর ফার্মগেটে বেপোরোয়া গতির একটি বাসের চাপায় একজন নারীর ডান পা থেঁতলে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আজ বুধবার সকাল নয়টার দিকে আনন্দ সিনেমা হলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আহত নারীর নাম রুনি আখতার (২৮)। তিনি র্যাংগস প্রপার্টিজ নামে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা। পথচারীরা তাকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠান।।
রুনির তার সহকর্মী আহাদ আলী জানান, তার অবস্থা আশঙ্কাজনক। বিকাল পর্যন্ত রুনি আক্তারের জ্ঞান ফেরেনি। তার ডান হাঁটুর ওপরের মাংস ছিড়ে গেছে। হাসপাতালে নেওয়ার পর দুই ব্যাগ রক্ত দিতে হয়েছে তাকে। ডান পা রাখা যাবে কিনা এ ব্যাপারে চিকিৎসকরা পরে সিদ্ধান্ত জানাবেন।
নিউ ভিশন নামের বাস ও বাসের চালক মোতালেবকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, আনন্দ সিনেমা হলের সামনে সকাল ৯টার দিকে রুনি সড়ক থেকে উঁচু বিভাজকের ওপর উঠতে যাচ্ছিলেন। এ সময় বেপোরয়া গতির নিউ ভিশন পরিবহনের একটি বাস সড়ক বিভাজক ঘেসে এগিয়ে আসে। বিভাজক ও বাসের মাঝে ওই নারীর ডান পা চাপা খায়। এতে তার ডান পা হাটু সংলগ্ন অংশ থেঁতলে যায়।
আহত রুনিকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেই বাস ও বাসের চালক মোতালেবকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
মাত্র কয়েক দিন আগে রাজধানীর কারওয়ানবাজারে দুই বাসের টক্করে এক হাত হারান কলেজছাত্র রাজীব হোসেন। তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু






