ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২৩:৫৫:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

রাজধানীর বাতাসের মান আজ মাঝারি

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৮ এএম, ১৭ আগস্ট ২০২৫ রবিবার

রাজধানীর বাতাসের মান আজ মাঝারি

রাজধানীর বাতাসের মান আজ মাঝারি

রাজধানী ঢাকার বাতাসের মান আজ মাঝারি হিসেবে বিবেচিত হচ্ছে। আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী- ৬৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৩৫তম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমানের এ স্কোর দূষণের দিক থেকে মাঝারি হিসেবে গণ্য করা হয়।

বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় এদিন বায়ুদূষণের শীর্ষে আছে পাকিস্তানের লাহোর- ১৬৮, এরপর ইন্দোনেশিয়ার জাকার্তা, স্কোর ১৬০ এবং কঙ্গোর রাজধানী কিনশাসা, যেখানে একিউআই ১৫৮। এরপর রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ স্কোর ১৫৭ ও বাহরাইনের মানামার স্কোর ১৩৫।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।