ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ২:৫৯:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

রাজধানীর মেরাদিয়ায় গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:১৩ পিএম, ৯ ডিসেম্বর ২০১৭ শনিবার

রাজধানীর খিলগাঁও মেরাদিয়ায় শিউলী আক্তার (৩০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার স্বজনদের দাবি পারিবারিক কলহের জের ধরে তিনি আত্নহত্যা করেছেন।

শুক্রবার (৮ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় শিউলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিউলী বাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আরঙ্গ গ্রামের জয়নাল মিয়ার মেয়ে।

মৃতের ছোটভাই মো. রানা জানান, বর্তমানে খিলগাঁও মেরাদিয়া ৩৩/৩ নম্বর একটি বাড়িতে স্বামী ইসমাইল হোসেন ও একমাত্র ছেলে রিফাতকে (৪) নিয়ে শিউলী আক্তার ভাড়া থাকতেন। ইসমাইল সিএনজি চালক। শিউলী স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

রানা জানান, ভোরে প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে বোনের বাসায় ছুটে আসেন তিনি। পরে অচেতন অবস্থায় শিউলীকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে শিউলী আত্মহত্যা করেছে বলে রানা ও তার পরিবারের অভিযোগ।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরির্দশক (এসআই) বাচ্চু মিয়া বলেন, শিউলীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।