রাজধানী কুয়াশাঢাকা, ফের শৈতপ্রবাহ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৭ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
রাজধানী কুয়াশাঢাকা, ফের শৈতপ্রবাহ
সূর্যের দেখা মেলেনি এখনও। গত রাত থেকেই কুয়াশার চাদরে ঢাকতে শুরু করেছিল রাজধানী ঢাকা। তার ওপর শীত। এ দুইয়ে মিলে ম্লান করে দিয়েছে নগরের মুখরতা। তবে আজ শনিবার শুরু হওয়া শৈত্যপ্রবাহ আরও পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস বলেছে, আজ শুরু হওয়া শৈত্যপ্রবাহ পাঁচ-ছয় দিন পর্যন্ত চলতে পারে। তবে তা একই সঙ্গে সারা দেশে বিস্তৃত হবে না। মূলত উত্তরাঞ্চল ও উত্তর–পশ্চিমাঞ্চলে শীতের অনুভূতি বেশি থাকতে পারে। আকাশে মেঘ না থাকায় দিনের বেলা সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা আছে। ফলে তখন শীতের অনুভূতি কম থাকতে পারে। তবে শহরের চেয়ে গ্রাম এলাকায় শীত বেশি থাকতে পারে।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, তাপমাত্রা কমে শনিবার যে শৈত্যপ্রবাহটি শুরু হয়েছে, তা আগামী পাঁচ-ছয় দিন চলতে পারে। তবে শৈত্যপ্রবাহটি একেক সময় একেক স্থানে বেশি বিস্তার লাভ করতে পারে।
গতকাল দেশের বেশির ভাগ এলাকায় শৈত্যপ্রবাহ না থাকলেও দুপুর বাদে বেশির ভাগ সময় শীত ছিল। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল অনেক জেলায় গুঁড়ি গুঁড়ি থেকে মৃদু বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ঈশ্বরদীতে, ৪ মিলিমিটার। তবে আজ বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ







